somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। চুই ঝালের গল্প

১৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





করোনা কালে অনলাইন খাবারের বিজ্ঞাপনের ছড়াছড়িতে চুই ঝালের ব্যাপারটা উঠে আসে । প্রথমেই চুই এর বৃত্তান্ত বর্ণনা করি । চুইঝালের উদ্ভিদতাত্ত্বিক নাম piper chaba এবং এটি পিপারেসি পরিবারের। পান ও চুইঝাল একই পরিবারের সহোদর। চুইঝাল সাধারণত ২ ধরনের—ঝাড় চুই এবং গেছো চুই।

চুইয়ের কাটিং যেকোনো হালকা উঁচু জায়গায় বা গাছের গোড়ায় রোপণ করা যায়। উঁচু জায়গায় চুইঝাল গাছ ভালো হয়, গোড়ায় পানি জমলে গাছ পচে যায়। বৈশাখ-জ্যৈষ্ঠ ও আশ্বিন-কার্তিকে চুইঝালের লতা লাগানোর উপযুক্ত সময়। একটি চুই গাছের পুরো অংশ স্বাভাবিকভাবে এক থেকে দেড় মণ পর্যন্ত হতে পারে।চুই গাছে ফুল-ফল উভয়ই হয়। চুইয়ের পুরুষ-স্ত্রী ফুল আলাদা লতায় জন্মে। পরাগায়ন প্রাকৃতিকভাবেই সম্পন্ন হয়। ফুল লাল, লম্বাটে। দূর থেকে দেখতে অনেকটা মরিচের মতো। কাছে গেলে ফলের প্রাকৃতিক নান্দনিক কারুকার্য ধরা পড়ে। বীজ থেকে চারাও হয়। শুধুমাত্র চুইয়ের চারা বিক্রি করে খুলনার অন্তত ১০ কৃষক লাখপতি হয়েছেন। খুলনার পাশাপাশি যশোর, বাগেরহাট, সাতক্ষীরাতে এর ব্যাপক চাষ দেখা যায়।

বর্তমান বাজারে প্রতি কেজি চুই মানভেদে ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ঈদের বাজারে এই দাম ২ হাজার টাকাও ছাড়িয়ে যায়।


মাটির নিচের অংশ শিকড় চুইয়ের দাম সবচেয়ে বেশি। এরপর কাণ্ড, ডাল এসবও ভালো দামে বিক্রি হয়।
ছোটবেলায় চুইঝাল বেশ চলত আমাদের বাড়িতে । গরু খাসি মায় কি বুড়ো মুরগিতেও চুইএর ডাল দেয়া হতো । মুখে মাদকতায় মেশানো একটা ঝাল ভাব অনুভুত হতো । ৫/৬ মিনিট পরে ঝাল ভাবটা উধাও হতো । গরুর বা খাসির মাংসে চুই নেই এটা ভাবাটাও অন্যায় ছিল । আমি ৭০ দশকের শেষ দিকে চুই পছন্দ করেন এমন লোকেদের জন্য খুলনা থেকে ঢাকায় নিয়ে আসতাম ।

শুক্রবার অনেকদিন বাদে সিরাজের চুই গোস্ত খেলাম বাপ বেটি মিলে। স্বাদ অসাধারন তবে মাংস বুড়ো গরুর ছিল বলে ওখানে মজতে পারিনি । চুই দিয়ে রান্না করে দেখতে পারেন কেমন এই চুই ঝাল ।
খুলনা বিভাগের ৪ জেলায়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলে মোট ১১০ হেক্টর জমিতে চুইয়ের চাষ হচ্ছে। এর মোট উৎপাদন প্রায় ১৯০ মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য মতে মোট ৩ হাজার ৫৭০ জন কৃষক এসব জেলাতে চুই চাষের সঙ্গে যুক্ত।
ছবি তুলতে মনেই ছিল না তাই স্টার থেকে ছেপে দিলাম ।

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

×