শাহ সাহেবের ডায়রি ।। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার পরে এই ছত্রটি বেশ আকর্ষণ করেছিল আমাকে , নাড়া দিয়েছিল । কে লিখেছিল তা জানার দরকার ছিলনা এই স্কুল বালকের । নিষিদ্ধ রাজনৈতিক দলের সংস্পর্শে আসার কারনে গৃহচ্যুত এবং কবিতারা স্বল্প সময়ের জন্য নির্বাসিত হল। অনেক পরে জানলাম কবি হাফিজ হেলাল এর রচয়িতা । অনেক কবির সাথে দেখা শোনা আলাপ গল্প হয়েছে কিন্তু হাফিজ হেলালের সাথে হয়নি । তিনটি কারনে কবি সংসারী হননি আর ঘর বাধেননি । ১৯৭১ সালের ২৪ মার্চের রাতে বন্ধুর সাথে ওদের হলে গল্প করতে করতে থেকে গেলেন । রাতে ব্যাপক গোলা গুলি আর আগুনের মধ্যে কাটিয়ে সকালে ইকবাল হলের রুমে এসে ব্যাগ গুছিয়ে গেটের কাছে নির্মলেন্দু গুনের সাথে দেখা । গুন বললেন আমিতো তোমার লাশ নিতে এসেছিলাম । আমি ভেবেছি তুমি মারা গেছ । বলেই দুজন কান্নাকাটি করলেন ।
১৯৭৩ সালে প্রেমিকা হেলেন হেলালকে বললেন আজ আমার বিয়ে , বাবা মা ঠিক করেছেন । বড় আঘাত হেলালের জন্য ।
এরপর বাবার মৃত্যুতে ভেঙ্গে পড়লেন হেলাল । কারন শিশুকালে মাকে হারানোর পরে বাবাই ছিলেন একমাত্র নিকটজন । দীর্ঘ বৈরাগ্য জীবন শেষে কবির শরীরটা ভাল নেই । ৭ অক্টোবর কবি ৭৬ বছরে পা দিলেন ।
হাসপাতালের বিছানায় শুয়ে কবি সজ্জনদের বলেছেন ঘর না বাধা একটা ভুল সিদ্ধান্ত ছিল ।
প্রিয় কবি ভাল থাকুন ।

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন