somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি । । কী ঘটেছিল জুরাছড়িতে?

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঘটনাটি নিয়ে বিবিসি বাংলা যাদের সাথে কথা বলেছে তাদের কেউ নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

জুরাছড়ির পাহাড়ি বাসিন্দা বলছেন, তাদের নাম প্রকাশিত হলে সেনাবাহিনী এবং প্রশাসনের দিক থেকে তারা হয়রানির শিকার হতে পারেন। অন্যদিকে, স্থানীয় বাঙালিরাও একই কথা বলছেন।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সূত্রপাত ২৭শে অগাস্ট বিকেলের দিকে। সেনাবাহিনীর স্থানীয় জোন কমান্ডার জুরাছড়ি বাজারের পাশ দিয়ে যাবার সময় সেখানে তিনজন পুলিশ সদস্য রাস্তার পাশে চা পান করছিলেন। সে তিনজন পুলিশ সদস্য ছিলেন পাহাড়ি।

জোন কমান্ডার এ এলাকা অতিক্রম করার পর তার সাথে থাকা ফিল্ড স্টাফ পুলিশ সদস্যদের জিজ্ঞেস করেন, তারা জোন কমান্ডারকে সম্মান জানিয়ে সালাম দেয়নি কেন?

তখন পুলিশ সদস্যরা বলেন, তারা কেন সালাম দেবেন? পুলিশ সদস্যরা তো সেনাবাহিনীর অধীনে কাজ করে না।

একপর্যায়ে সেনা সদস্যের সাথে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়।

সেখানে ঠিক কী হয়েছিল তা নিয়ে দুই রকমের ভাষ্য পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন, সেনা সদস্য আগে একজন পুলিশ সদস্যকে চড় মারেন। আবার কেউ কেউ বলছেন, সেনা সদস্য চড় মারেনি বরং কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা সেনা সদস্যকে মারধর করেন।

ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর সেনা সদস্যরা আবার এসে তিনজন পুলিশ সদস্যকে ধরে নিয়ে যায়।

তাদের যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন বিষয়টি দেখেছেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী একজন বিবিসি বাংলাকে জানান, পুলিশ সদস্যদের যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাদের মারধর করছিল সেনা সদস্যরা।

এক পর্যায়ে সেনা সদস্যরা জুরাছড়ি থানার ওসিকেও রাস্তায় আটকে ফেলে বেধড়ক মারপিট করে।

“আমি ওসি সাহেবকে দেখছি সেনাবাহিনীর চেকপোস্টের পাশে বসে কানতেছে। তার গায়ের জামা ছিঁড়ে গেছে, জামা নেই বললেই চলে। খুব মারধর করছে,” বিবিসি বাংলাকে বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী।

আরেকজন ব্যক্তি জানান, সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে বেশ কয়েকজন পুলিশ সদস্য জুরাছড়ি বাজারের আশপাশে বাড়ি ও দোকানে লুকিয়ে ছিল।

“আমাদের চাকমাদের বাড়িতে এবং গোডাউনে লুকিয়ে রাখা হইছিল কয়েকজন পুলিশ সদস্যকে,” বলছিলেন স্থানীয় একজন বাসিন্দা।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×