somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি । । সাহারা মরুভূমিতে বন্যা

১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







এ যেন রূপকথার গল্প। সাহারা মরুভূমিতে বন্যা। বিরল ও নাটকীয় এমন ঘটনার সাক্ষী হল পশ্চিম আফ্রিকার অধিবাসীরা। সামনে আসছে বন্যার অবাক করা সব দৃশ্য। যা দেখে হতভম্ব বিশ্ববাসী।

খবরে বলা হয়েছে, গত মাসে মরক্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে মাত্র দুই দিনের টানা বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বিরল এই ঘটনার বেশ কিছু স্যাটেলাইট ছবি চলতি সপ্তাহে সামনে এসেছে। যা দেখে অনেকেরই চোখ কপালে।

পৃথিবীর অন্যতম বৃহত্তম মরুভূমি সাহারার শুষ্ক অঞ্চলে বৃষ্টি হয় না বললেই চলে। বন্যা তো অনেক পরের কথা। এই অঞ্চলে সবশেষ ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা হয়েছিল এখন থেকে প্রায় অর্ধশতক থেকে। অর্থাৎ ৫০ বছর পর প্রথমবারের মতো এখানে পানির স্রোত দেখা গেল।

মরক্কোর আবহাওয়া সংস্থার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রাজধানী রাবাত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণে তাগুনাইত এলাকায় মাত্র ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের (৩.৯ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আর দুই দিনের বৃষ্টিপাত বার্ষিক গড় বৃষ্টিপাতকেও ছাড়িয়ে যায়। ওই অঞ্চলে বার্ষিক ২৫০ মিলিমিটারের (১০ ইঞ্চি) মতো বৃষ্টিপাত হয়। বৃষ্টির সেই পানি রূপ নেয় ব্যাপক বন্যায়। বন্যার পানি বয়ে যায় সাহারার উষ্ণ বালির মধ্যদিয়ে। যার হৃদয়গ্রাহী চিত্র ধরা পড়েছে ছবিতে।

প্রতিবেদন মতে, ১০ সেপ্টেম্বর নাসার স্যাটেলাইটে ধরা পড়ে সাহারায় প্রবহমান বন্যার পানির চিত্র। পর্যবেক্ষকদের মতে, মরক্কোর দক্ষিণপূর্বাঞ্চলের জাগোরা ও টাটার মধ্যবর্তী ইরিকু হ্রদের তলদেশ গত ৫০ বছর ধরে শুকনো ছিল। সেই হ্রদ ভরে যায় বন্যার পানিতে।

মরক্কোর আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘অল্প সময়ের মধ্যে এত ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, যা গত ৩০ থেকে ৫০ বছরের মধ্যে দেখা যায়নি।’ এই বৃষ্টিপাত মরুভূমির নিচে বিশাল ভূগর্ভস্থ পানির স্তরগুলো পুনরায় পূরণে সহায়তা করবে। এই পানির ওপর মরুভূমির বিভিন্ন সম্প্রদায় নির্ভরশীল।

গত ৭ ও ৮ সেপ্টেম্বর একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে সাহারার বৃক্ষহীন উত্তরপশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটে। ওই বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মরক্কোয় ১৮ জনের মৃত্যু হয়। মরক্কোর দক্ষিণ-পূর্বে দেয়া জলাধারগুলো নজিরবিহীনভাবে পানিতে পূর্ণ হয়ে যায়।

সাহারা মরুভূমি আফ্রিকার উত্তর, মধ্য ও পশ্চিমে ৯০ লাখ বর্গকিলোমিটারের বেশি এলাকাজুড়ে বিস্তৃত। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ‍সৃষ্ট চরম আবহাওয়া এই বিস্তীর্ণ অঞ্চলকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই ধরনের ঝড় ভবিষ্যতে সাহারা অঞ্চলে আরও ঘন ঘন হতে পারে।

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×