somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ্‌ সাহেবের ডায়রি ।। ইলিশ গাঁথা

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রাকৃতিকভাবে অথবা মনুষ্যসৃষ্ট যেকোনো বাধা পেলেই ইলিশ ফিরে যায় বা সাগর থেকে নদীতে ওঠে না। কারণ, ইলিশ খুবই সংবেদনশীল, বিচিত্র স্বভাবের। এর জীবনাচরণ অন্য মাছ থেকে আলাদা। খাওয়াদাওয়া ও প্রজননের উদ্দেশ্যে ইলিশ সাগর থেকে মোহনা অতিক্রম করে নদ-নদীতে উঠে আসে। ডিম ছেড়ে ফিরে যায়। সাগরেই বসবাস করে। নদীর পানিতে ডিম ছাড়ে এবং বংশবিস্তার করে।

স্বাভাবিক সময়ে ডুবোচরের কারণে ইলিশ নদীতে ওঠে না; বাধা পেলে ফিরে যায়, সেটা ঠিক। তবে একটা ব্যাপার হলো, সেপ্টেম্বর–অক্টোবরের অমাবস্যা-পূর্ণিমার সময়, যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ঝড়বৃষ্টি হয়, নদীতে পানি বাড়ে, যখন ইলিশ প্রজননের প্রেরণা অনুভব করে, তখন সব রকম বাধা অতিক্রম করে নদীতে উঠে আসে এবং ডিম ছেড়ে আবার সাগরে ফিরে যায়।

কিন্তু ইলিশের চলাচলে পথের বাধা যদি প্রকট হয়, জলবায়ুর যদি ব্যাপক পরিবর্তন হয়, তাহলে সব বাধা অতিক্রম করে আসার তাগিদ কমে যাবে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এ জন্যে জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইন মান্য করাতে হবে।

যখন বৃষ্টিপাত কম হয়, এবার যেমন অনাবৃষ্টি হলো, প্রচণ্ড গরম পড়েছে, এ কারণে ইলিশ খুব সমস্যায় পড়েছে। সে ক্ষেত্রে বৃষ্টি ও পানির প্রবাহ বাড়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। যখন অক্টোবরে পূর্ণিমার সময় বৃষ্টিপাত বাড়ে, ডুবোচর ডুবে যায়, পানির গভীরতা বাড়ে, তাপমাত্রা স্বাভাবিক হয়, তখন ইলিশের নদীতে উঠে আসার একটা সেতুবন্ধন গড়ে ওঠে।

গত মে মাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দল নিয়ে নিঝুমদ্বীপে গিয়েছিলাম। তখন সাগরমোহনায় অনেক বেহুন্দি জাল পাতা দেখেছি। এটা দুইভাবে ইলিশের ক্ষতি করছে। এই জাল দীর্ঘদিন পাতা থাকার কারণে পলি জমে চর পড়ে। দুই, এ জালে ইলিশের জাটকাসহ অন্যান্য মাছের রেণুপোনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। এভাবে ইলিশ সম্পদের বিরাট ক্ষতি হয়ে যায়।

প্রভাবশালী ব্যক্তিদের নিয়োজিত জেলেরা নানা রকম অবৈধ জাল দিয়ে চর দখল করে ইলিশের মাইগ্রেটরি রুট, প্রজননক্ষেত্র, মাছের বাস্তুতন্ত্র, খাবারের স্থান ধ্বংস করছেন। নিঃসন্দেহে তাঁরা ইলিশসহ মৎস্য সম্পদের বিশাল ক্ষতি করছেন।বিশ্বব্যাপী জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের কারণে ঋতুগত পরিবর্তন হচ্ছে। নদীর পানি কমে যাচ্ছে, পানিতে খাবার কমে যাচ্ছে। সেই সঙ্গে জোয়ারে লবণাক্ততা ধেয়ে ওপরে উঠছে। বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের তলদেশের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এ সবকিছু ইলিশের জন্য অশনিসংকেত।

এ ছাড়া বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ নদ–নদীর দূষণ গজারিয়া দিয়ে ব্যাপক হারে মেঘনা-তেঁতুলিয়ায় নামছে। এই দূষণ অবশ্যই ইলিশ কম ওঠার আরেকটা কারণ।

ভোলাসহ যেসব অঞ্চলে ইলিশের প্রজননক্ষেত্রে, নার্সারি ক্ষেত্রে ও ইলিশের মাইগ্রেট অঞ্চলে বালু তোলা হচ্ছে, সেখানে ইলিশের বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) বা বাস্তুভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেঘনা-তেঁতুলিয়া ইলিশের প্রধান প্রজননক্ষেত্র, নার্সারি ও মাইগ্রেটরি অঞ্চল। এখানে আরও সচেতনতা বাড়াতে হবে।

সৌজন্যেঃ ড. আনিসুর রহমান: ইলিশ গবেষক ও চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×