শাহ্ সাহেবের ডায়রি ।। উপদেষ্টা নাহিদের বক্তব্য গ্রহণযোগ্য নয় : মহিলা পরিষদ
১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না’— তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এই বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংবাদ মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। বিবৃতিতে বলা হয়, পূর্ব ঘোষিত জাতীয় দিবসের ছুটি বাতিল করার প্রসঙ্গে আমরা গণমাধ্যমে প্রচারিত বর্তমান অন্তবর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে মন্তব্য শুনলাম। এই তরুণ উপদেষ্টা তার বক্তব্যের মাধ্যমে জাতির মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অস্বীকার করেছেন, যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ দেশের প্রতিটি নাগরিকের অহংকার। এ দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবিসংবাদিত ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। ৭ই মার্চের ভাষণ দল মত নির্বিশেষে এ দেশের স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছে। আপামর জনগণ দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। ইতিহাস না জানা বা ইতিহাসকে অস্বীকার করা যেকোনো জাতির জন্য অগৌরবের এবং অবিবেচনাপ্রসূত।
আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টার এ ধরনের বক্তব্যে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন