somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। হোয়াইট হাউস ‘ঘাড়ধাক্কা’ দিলেও বুকে টেনে নিল ব্রিটেন

০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ওভালে অনর্থর পর কী হবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির পরবর্তী পদক্ষেপ? তা ছিল লাখ টাকার প্রশ্ন। আমেরিকার সঙ্গে ইউক্রেনের খনিজ-চুক্তি ভেস্তে যাওয়ার পর হোয়াইট হাউস থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় জ়েলেনস্কিকে। এরপর আমেরিকা থেকে তিনি সরাসরি ব্রিটেনে চলে যান। জ়েলেনস্কিকে দেখে বুকে জড়িয়ে ধরেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ১০, ডাউনিং স্ট্রিটে কিছু মানুষ জড়ো হয়েছিলেন জ়েলেনস্কিকে আমন্ত্রণ জানানোর জন্য। ইউক্রেনীয় প্রেসিডেন্টকে দেখে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। জানা গিয়েছে, ইউক্রেন ব্রিটেনের সঙ্গে এক ঋণ নথিও স্বাক্ষর করেছে।

শনিবার লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটে স্টার্মারের সঙ্গে বৈঠক করেন জ়েলেনস্কি। ইউক্রেন এবং ব্রিটেনের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। স্টার্মার এই যুদ্ধ কবলিত দেশকে ২.২৬ বিলিয়ন পাউন্ড লোন দিতে রাজি হয়েছে, যা ইউক্রেনের সামরিক ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। এই অর্থ অস্ত্র তৈরিতেও ব্যবহার করা হবে ইউক্রেনের তরফে।

স্টার্মার জানান, ব্রিটেনের সম্পূর্ণ সমর্থন জ়েলেনস্কির সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি রাশিয়ার এই অনৈতিক যুদ্ধ শেষ করার জন্য বদ্ধ পরিকর যা ইউক্রেনের সর্বভৌম এবং সুরক্ষা, শান্তি নিশ্চিত করবে।’ অন্যদিকে, স্টার্মারের সঙ্গে এই বৈঠক যে ফলপ্রসূ হয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান জ়েলেনস্কিও। তিনি বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে ইউক্রেনের ব্রিটেনের মতো বন্ধু রয়েছে। আমি এই বিপুল সমর্থনের জন্য এখানকার মানুষকে ধন্যবাদ জানাতে চাই।’রাশিয়ার থেকে বাজেয়াপ্ত করা সম্পত্তি দিয়ে ব্রিটেনের ঋণ শোধ করার কথা বলেন জ়েলেনস্কি। এ দিন ফের পুতিনকে বিঁধে এই রাষ্ট্রপ্রধান বলেন, ‘যাঁরা যুদ্ধ শুরু করেছিলেন, তাঁদেরই ভুগতে হবে।’ উল্লেখ্য, জ়েলেনস্কি যে খনিজ-চুক্তিতে সই করে দেবেন, তা নিয়ে বিস্তর নিশ্চিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, যুদ্ধবিরতির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কিছুটা হলেও আপস করতে হবে, ট্রাম্পের এই প্রস্তাব মানতে চাননি জ়েলেনস্কি। ওভালে ট্রাম্পের সঙ্গে এই বিস্তর কথাকাটাকাটির পরে কী হবে তাঁর পরবর্তী পদক্ষেপ? সেই দিকে ছিল সব নজর। এই অবস্থায় ব্রিটেনের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গিয়েছে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করবেন জ়েলেনস্কি।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:২৪
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×