somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। নিজেদের অবস্থান স্পষ্ট করে ফোনে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন কাতারের আমির

১৫ ই জুন, ২০২৫ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যে চাপ ও আগ্রাসনের মাধ্যমে তেহরানের ওপর শর্ত চাপিয়ে দিতে চায়, সেই কৌশল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৪ জুন) সন্ধ্যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন তিনি। আলোচনায় কাতারের আমিরও জানিয়ে দেন নিজেদের অবস্থান।

পেজেশকিয়ান সাম্প্রতিক ইসরায়েলি হামলার ঘটনায় ইরানি জনগণ ও সরকারের প্রতি সংহতি জানানোর জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান এবং বলেন, ইসরায়েল আবারও প্রমাণ করেছে, তাদের প্রকৃতি সন্ত্রাসী এবং মানবাধিকারের প্রতি সম্পূর্ণ উদাসীন।

তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই আমি প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলে আঞ্চলিক অগ্রগতি নিশ্চিত করতে চেয়েছি। কিন্তু জায়নিস্ট শাসনব্যবস্থা প্রতিনিয়ত এই পথ ব্যাহত করার চেষ্টা করে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ‘পূর্বে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরায়েল কোনো পদক্ষেপ নেবে না। অথচ এখন ওয়াশিংটন খোলাখুলিভাবে ইসরায়েলি হামলার পক্ষে অবস্থান নিচ্ছে এবং মনে করছে চাপের মাধ্যমে তারা আমাদের উপর নিজেদের দাবি চাপিয়ে দিতে পারবে।’

তিনি সাফ জানিয়ে দেন, ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রশ্নে কখনো আপস করবে না এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ও সক্ষমতা তার রয়েছে।

কাতারের আমির শেখ তামিম ফোনালাপে ইসরায়েলি হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান এবং ইরানের প্রতিরোধের অধিকারকে সমর্থন করেন।

তিনি বলেন, ‘ইরানের শান্তিপূর্ণ সংলাপের নীতি ও কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে কাতার পূর্ণ সমর্থন করে এবং আমরা গাজাসহ গোটা অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন বন্ধে সম্মিলিত চাপ প্রয়োগে কাজ করে যাবো।’
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৫ রাত ১০:৪১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×