somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। বাইরে থেকে সৌরজগতে ঢুকে পড়েছে রহস্যময় বস্তু, ছুটে যাচ্ছে সূর্যের দিকে! কী হতে পারে?.

০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ক্যামেরায় গত ১ জুলাই ধরা পড়ে সৌরজগতে বহিরাগত বস্তুর উপস্থিতি। বর্তমানে এর গতি সেকেন্ডে ৬০ কিলোমিটার।

সৌরজগতের বাইরে থেকে রহস্যময় একটি বস্তু সৌরজগতে ঢুকে পড়েছে। তা ছুটে যাচ্ছে সূর্যের দিকে। এমন ঘটনা যথেষ্ট বিরল। এই নিয়ে মোট তৃতীয় বার ঘটল। অর্থাৎ, বাইরে থেকে এই নিয়ে তৃতীয় বার কোনও বস্তু সৌরজগতের ভিতরে ঢুকে পড়ল। তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। নিবিড় ভাবে এই বস্তুটির গতিবিধির দিকে তাঁরা নজর রেখেছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, বহিরাগত বস্তুটি ধূমকেতুর মতো দেখতে। তাকে থ্রিআই/অ্যাটলাস বা সি/২০২৫ এন১ নামে চিহ্নিত করা হচ্ছে। এটি সেকেন্ডে ৬০ কিলোমিটার গতিতে সূর্যের দিকে ছুটে যাচ্ছে। মনে করা হচ্ছে, বাইরের কোনও নক্ষত্র থেকে এই বস্তুর উৎপত্তি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অধীন মাইনর প্ল্যানেট সেন্টার (এমপিসি) ২ জুলাই এই বহিরাগত বস্তুটিকে ‘ইন্টারস্টেলার’ তকমা দিয়েছে। নক্ষত্র থেকে উৎপন্ন কোনও মহাজাগতিক বস্তুকে ‘ইন্টারস্টেলার’ বলা হয়। বস্তুটির গতিপথ বিশ্লেষণ করে এবং পর্যবেক্ষণের প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এই বস্তু চালিত হচ্ছে না। এটি কেবল সৌরজগতের মধ্য দিয়ে যাচ্ছে।
হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাটলাস সমীক্ষার ক্যামেরায় গত ১ জুলাই এই বহিরাগত বস্তুর উপস্থিতি ধরা পড়ে। ‘ইন্টারস্টেলার’ তাদেরই বলা হয়, যেগুলি সৌরজগতের অঙ্গ নয়। কোনও না কোনও সময়ে যেগুলি সৌরজগত ছেড়ে বেরিয়ে যাবে।

এর আগে সৌরজগতে এমন দু’টি মাত্র বস্তুর খোঁজ পাওয়া গিয়েছিল। ২০১৭ সালের সেই বস্তুর নাম ওইমুয়ামুয়া এবং ২০১৯ সালের বহিরাগত বস্তুর নাম দেওয়া হয়েছিল কমেট টুআই/বরিসভ। বিজ্ঞানীদের ধারণা, নতুন বহিরাগত বস্তুটি আদতে একটি ধূমকেতুই। তবে তার অধিকাংশ বরফে তৈরি। প্রাথমিক অনুমান বলছে, এই বস্তুর ব্যাস ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে। এখন পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম ‘ইন্টারস্টেলার’ বস্তু এই থ্রিআই/অ্যাটলাস। এর আগের দু’টি বস্তু আকারে এর চেয়ে অনেক ছোট ছিল।ইউরোপীয় স্পেস এজেন্সির কর্তা রিচার্ড মোইস্‌ল জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরের মধ্যে এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাবে। সেই সময়ে তার সঙ্গে সূর্যের দূরত্ব হবে পৃথিবী-সূর্যের দূরত্বের দ্বিগুণ। মঙ্গল গ্রহের কক্ষপথের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে এই বহিরাগত বস্তুটির গতি পৌঁছোবে সেকেন্ডে ৯০ কিলোমিটারে। আপাতত এর মাধ্যমে পৃথিবীর কোনও ক্ষতির আশঙ্কা করছেন না বিজ্ঞানীরা। শক্তিশালী টেলিস্কোপ দিয়ে আগামী বছর পর্যন্ত এই বস্তুটিকে দেখা যাবে। তার পর ক্রমশ তা ফিকে হয়ে আসবে। একসময়ে দূরত্বের কারণে আর তা পৃথিবীর ক্যামেরায় ধরা পড়বে না।
আপনার মতামত লিখুনঃ
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ৯:৩১
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×