somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। এমপক্সে প্রথম মৃত্যু, আক্রান্ত কত?

২৮ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঘানায় প্রাণঘাতী ভাইরাস এমপক্সে (Mpox) প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি মাত্র এক সপ্তাহেই নতুন করে আরও ২৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ সাপ্তাহিক সংক্রমণ। (খবর বিএসএস ও এএফপি)

২০২২ সালের জুনে প্রথম এমপক্স শনাক্তের পর থেকে এ পর্যন্ত ঘানায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭ জনে। এই সংখ্যা বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্যখাতে বাড়ছে উদ্বেগ।

ঘানার স্বাস্থ্যমন্ত্রী এএফপিকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ তিনি আরও জানান, ‘এই সংক্রমণ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো দ্রুত শনাক্তকরণ এবং দায়িত্বশীল আচরণ।’

এমপক্স, যা আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। এ স্মলপক্স বা গুটি বসন্তের সঙ্গে সম্পর্কিত একধরনের ভাইরাস। এটি জ্বর, শরীর ব্যথা এবং ত্বকে ফুসকুড়ি সৃষ্টি করে এবং কখনো প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। ভাইরাসটি সাধারণত সংক্রমিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ বা দূষিত বস্তু ব্যবহারের মাধ্যমে ছড়ায়।

সংক্রমণ প্রতিরোধে দ্রুত টিকাদান কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে ঘানা সরকার। দেশটির জনস্বাস্থ্য অধিদফতরের পরিচালক ফ্র্যাঙ্কলিন আসিয়েদু-বেকো বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে টিকা পেলেই কার্যক্রম শুরু হবে।’


ঘানার এই প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকার বিস্তৃত পরিস্থিতিরই অংশ, যেখানে বছরজুড়ে হাজার হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে। সিয়েরা লিওনে জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত ৩ হাজার ৩৫০ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডিআর কঙ্গো, উগান্ডা ও বুরুন্ডিতেও বহু সংক্রমণ শনাক্ত হয়েছে।

আফ্রিকা সিডিসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত গোটা আফ্রিকায় ৪৭ হাজারের বেশি নিশ্চিত সংক্রমণ এবং ২২১টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২০২৫ সালেই শনাক্ত হয়েছে অন্তত ২৭ হাজার সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস গত মাসে সতর্ক করে বলেন, পশ্চিম আফ্রিকায় সংক্রমণ বাড়তে থাকায় এমপক্স এখনো একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×