somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

২৯ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরব এবার স্পষ্ট বার্তা দিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। এই বিষয়ে এতটা সরাসরি অবস্থান দেশটি এর আগে কখনো নেয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার (২৮ জুলাই) নিউইয়র্কে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এর আগে দুদেশের উদ্যোগে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন তিনি, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তবে কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে? জবাবে প্রিন্স ফয়সাল বলেন,
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত। গাজায় যখন গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই।

তিনি আরও বলেন, আমরা আশা করি, এই সম্মেলনে যেভাবে একমত পোষণ করা হয়েছে, তা আগামী দিনগুলোতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি গতি তৈরি করবে। সেটিই হবে ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনার ভিত্তি।

গাজায় যুদ্ধ ও মানবিক সংকট প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রথমে যুদ্ধ বন্ধ হতে হবে, মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। এরপর আলোচনা হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে। সেটি বাস্তবায়িত হলে, তখনই আমরা সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে কথা বলব।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি সৌদি আরবের কূটনৈতিক মনোভাবের একটি দৃঢ় অবস্থান তুলে ধরে। একই সঙ্গে গাজায় ইসরায়েলি অভিযান এবং ফিলিস্তিনি জনগণের ওপর হামলার বিরুদ্ধেও রিয়াদ তার অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লর্ড ক্লাইভ, মীরজাফর এবং জুলাই যোদ্ধা

লিখেছেন রাজীব নুর, ১৪ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৭



১৭২৫ সালে একটি রেস্টুরেন্ট চালু হয়।
স্পেনের মাদ্রিদ শহরে। যা আজও আছে। বেশ জনপ্রিয় রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে শুয়োরের মাংস অনেক জনপ্রিয়। করোনা কালেও রেস্টুরেন্টটি একদিনের জন্য বন্ধ রাখা... ...বাকিটুকু পড়ুন

=আকাশ ভালোবাসি তাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৮



দুপুর বিদেয় নিলেই বিকেল হয়ে উঠে মিঠে রোদ প্রহর
আর আকাশের কিনারে রক্তিম মেঘ কিছু - থাকে ঝুলে
বিকেলের আকাশে উঁকি দিলেই দেখি ঝরে মুগ্ধতার লহর,
আমি দাঁড়াই তুমিহীন খোলা ছাদে - এলো... ...বাকিটুকু পড়ুন

প্রকৃতি ও প্রবৃত্তি

লিখেছেন আরোগ্য, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৪

প্রকৃতির নিয়মে আমি আপাদমস্তক অবরুদ্ধ ,
জন্ম হতে ঝরা অবধি পচনশীল দেহে আবদ্ধ ,
মানব নামক প্রাণীর মাঝে স্বভাব নামক ব্যধি,
পানির মত প্রবাহিত হয় ছোঁয়াচে থেকে মহামারী,
সহজ সরল... ...বাকিটুকু পড়ুন

আমি তো এমপি হবো ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৮


আমি তো এমপি হবো, মন্ত্রী হবো কিসের আবার ক্রিকেট? ভোটের খেলায় জিত্তে গেলে ভরবে আমার পকেট...নচিকেতার এই অমর সুরটা মাথায় বাজছে আর সামনে রুমিন ফারহানার সেই 'বিস্ফোরক' বক্তৃতার ক্লিপটা... ...বাকিটুকু পড়ুন

অলৌকিক ঘটনায় ভরপুর আল ইসরা ওয়াল মিরাজ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


আল-ইসরা' ওয়াল-মি'রাজ (রাত্রির যাত্রা ও আরোহণ) একটি অলৌকিক ঘটনা যা কুরআন অবতীর্ণ হওয়ার ঐশরিক মুজেযার পর দ্বিতীয় বিস্ময়কর মুজেযা।

মিরাজ বিষয়ে বিভিন্ন ইসলামি পুস্তকে বিস্তারিত বিবরণ... ...বাকিটুকু পড়ুন

×