somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। সরকারিভাবে রাশিয়ায় কাজের সুযোগ

০৯ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) রাশিয়ায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রবিবার (৩ আগস্ট) বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম

১. শিপ পেইন্টার (Ship Painter), পদসংখ্যা : ৫০, মাসিক বেতন ৪৫০০০ রুবল।

২. শিপ মেশিন ফিটার (Ship Machine Fitter), পদসংখ্যা : ২০, বেতন ৫০০০০ রুবল

৩. ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার (Electric and Gas Welder), পদসংখ্যা : ৩০, বেতন : ৬০০০০ রুবল

৪. মেটাল শিপ হাল অ্যাসেমব্লার (Metal Ship Hull Assembler), পদসংখ্যা : ৩০, বেতন : ৬০০০০ রুবল

১ রুবেল= ১.৫০ টাকা (আনুমানিক)

চাকরির শর্তাবলি

(১) প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, তবে রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে; (২) সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; (৩) চাকরির চুক্তি ০১ (এক) বৎসর (নবায়নযোগ্য); (৪) শিক্ষানবিশকাল ০৩ (তিন) মাস; (৫) প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে; (৬) খাবার কর্মীর নিজ ব্যবস্থাপনায়; (৭) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে; (৮) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে ০৩-০৫ মাস -১১ থেকে -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে; (ঠান্ডা/এলার্জির প্রবণতা থাকলে আবেদন না করা সঙ্গত হবে) (৯) অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আবেদন লিংক: https://brms.boesl.gov.bd/ অফিস ঠিকানা : প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২, ইস্কাটন গার্ডেন

সতর্কতার জন্য বোয়েসেল জানায়, তাদের কোনো এজেন্ট/সাব-এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন এবং বোয়েসেল কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেয়।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×