somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা করছে সরকার

১৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেশে প্রথমবারের মতো অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক) উৎপাদনের পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে এ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বৃহস্পতিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে তিনি বলেন, "বাংলাদেশে অ্যান্টিভেনম উৎপাদন হয় না। কিন্তু আমাদের দেশে সাপের সংখ্যা অনেক। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সাপের মধ্যে কিছু পার্থক্য আছে, তাই অনেক সময় আমদানিকৃত এন্টিভেনম ব্যবহার করেও রোগীকে বাঁচানো যায় না।"

"আমরা যদি নিজেরা অ্যান্টিভেনম উৎপাদন করতে পারি, তবে সেটি ব্যয়সাপেক্ষ হলেও ভর্তুকি দিয়ে মানুষকে উপকৃত করা যাবে। পাশাপাশি কীভাবে এটি খরচ-সাশ্রয়ী করা যায়, তা নিয়েও ভাবা হচ্ছে," বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, "এখন একেকটি অ্যান্টিভেনম ইনজেকশনের দাম ১২ হাজার টাকা। উপজেলা হাসপাতালে আমরা মাত্র চার-পাঁচটি করে এন্টিভেনম দিতে পারি। কোথাও সাপের কামড়ের রোগী বেড়ে গেলে সংকট তৈরি হয়।"

"অ্যান্টিভেনমের অভাবে অনেক সময় রোগী মারা যান, আবার অ্যান্টিভেনম দেওয়ার পরেও সাপের প্রজাতি ভিন্ন হওয়ার কারণে রোগী মারা যান। আমরা যদি নিজেরা উৎপাদন শুরু করি, তবে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে," যোগ করেন তিনি।

সম্প্রতি ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই সপ্তাহে পাঁচজন মারা গেছেন। সর্বশেষ শুক্রবার (৮ আগস্ট) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী কদমতলা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্র সাকিবুল ইসলাম বিষধর সাপের কামড়ে মারা যায়। তাকে একের পর এক কয়েকটি উপজেলা ও জেলা হাসপাতালে নেওয়া হলেও কোথাও অ্যান্টিভেনম মজুত ছিল না। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান, "চাহিদা পাঠানোর পরও সিএমএসডি থেকে অ্যান্টিভেনম পাওয়া যায়নি। দ্রুত আনার চেষ্টা চলছে।"

সাপের কামড় সংক্রান্ত বাৎসরিক এক সমীক্ষা থেকে জানা যায়, প্রতিবছর বাংলাদেশে প্রায় ৪ লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন, যার মধ্যে ৭,৫০০ জনের বেশি মারা যান। আক্রান্তদের এক-চতুর্থাংশ বিষধর সাপের কামড়ে ক্ষতিগ্রস্ত হন, ১০.৬ শতাংশ শারীরিক প্রতিবন্ধী এবং ১.৯ শতাংশ মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন।

সমীক্ষায় আরও বলা হয়, ৯৫ শতাংশ সাপের কামড়ের ঘটনা গ্রামাঞ্চলে ঘটে থাকে, এবং পুরুষরা নারীদের তুলনায় চারগুণ বেশি আক্রান্ত হন।

দেশে বর্তমানে অ্যান্টিভেনম উৎপাদনের কোনো ব্যবস্থা নেই, যদিও সাপের কামড়ে মৃত্যুর হার অনেকটাই বেশি। প্রতিবছর প্রায় ২,৫০০ গবাদিপশুও মারা যাচ্ছে সাপের কামড়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×