somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পালটে যাবে

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পালটে যাবে : এম এ আজিজ


সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, ঢাকসু নির্বাচনে কোনো কারণে ছাত্রদল না জিতে শিবির জিতলে ঢাকা ইউনিভার্সিটি আর আন্দোলনের সূতিকাগার থাকবে না। কারণ ছাত্রশিবিরের নেতৃত্বে কেউ আন্দোলনে যাবে না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পালটে যাবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এম এ আজিজ বলেন, অনেকেই এই প্রশ্ন তুলছেন যে, যেখানে জাতীয় নির্বাচন সামনে, সেখানে এই টুকরা টুকরা নির্বাচন হওয়ার তো দরকার ছিল না। পরেও হতে পারত। আমরা দেখলাম বৈষম্যবিরোধী আন্দোলনের পর যখন ভিসি মিটিং ডাকলেন তখন হঠাৎ করে একজন পরিচয় দিলেন তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ইলেকশন হচ্ছে প্রকাশ্য রাজনীতির জন্য, গুপ্ত রাজনীতির জন্য নয়।

আপনি যে শিবির নন, তার গ্যারান্টি কী? আমরা তো জানি না কে শিবির, কে শিবির নয়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিষয়েও প্রশ্ন আছে। নইলে এই নির্বাচন তড়িঘরি করে আনলেন কেন? এখন তো লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

তিনি আরো বলেন, ডাকসু নির্বাচনে কয়েকটি প্যানেল হয়েছে।

স্বতন্ত্র প্যানেলও হয়েছে, ছাত্রদলও প্যানেল দিয়েছে। ছাত্রশিবিরও আলাদা প্যানেল দিয়েছে। এই নির্বাচনে কোনো সহিংসতা হলে জাতীয় নির্বাচনে অবশ্যই কিছুটা প্রভাব ফেলবেই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জায়গায় সীমাবদ্ধ। জাতীয় নির্বাচন একদম সম্পূর্ণ আলাদা।

কিছু তো হবেই। কারণ ঢাকা ইউনিভার্সিটি সকল আন্দোলনের সূতিকাগার। এখন কোনো কারণে ছাত্রদল না জিতে যদি শিবির জেতে এই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আর আন্দোলনের সূতিকাগার থাকবে না। কারণ ছাত্রশিবিরের নেতৃত্বে কেউ আন্দোলনে যাবে না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র পাল্টায় যাবে।

এম এ আজিজ বলেন, যেখানে যেখানে বিএনপির প্রার্থী আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রার্থী- সব জায়গায় জামায়াতের লোকদের বসানো হয়েছে। এই দেশে যদি জামায়াত ক্ষমতায় আসে কোনোদিন, তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ থাকবে না।

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫০
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×