somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। আওয়ামী লীগের ভবিষ্যৎ গেমপ্ল্যান কি বদলাচ্ছে?

২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






রাজধানীর রাজপথে আবারো মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ।রোববার দুপুরে গুলিস্তানে দলটির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এ ঝটিকা প্রতিবাদী মিছিল।

৫ আগস্টের ঘটনার পর থেকেই দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। দলের অনেক কেন্দ্রীয় নেতা ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবুও বারবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে আওয়ামী লীগ জানাতে চাইছে যে দল এখনো টিকে আছে এবং তৃণমূল পর্যায়ের সমর্থকরাও মাঠে সক্রিয়। বিশেষজ্ঞদের মতে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বা জামায়াতে ইসলামী ক্ষমতায় এলেও আওয়ামী লীগ হয়তো আগেভাগেই অদৃশ্য রাজনৈতিক দরকষাকশির ক্ষেত্র তৈরি করতে চাইছে।

এর আগে ঢাকার বিমানবন্দর এলাকাতেও ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রাজধানীর বাইরে ছাত্রলীগও একই ধরনের কর্মসূচি করেছে। জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষ হত্যার অভিযোগ ঘাড়ে নিলেও নিষিদ্ধ দলটি ধারাবাহিকভাবে প্রকাশ্যে আসছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও রাজধানীর রাজপথে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিল কি শুধুই নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা, নাকি ভবিষ্যৎ নির্বাচনে সম্ভাব্য রাজনৈতিক দরকষাকশির সূক্ষ্ম কৌশল?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:১২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×