somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। আফজাল ভাইয়ের বচন

৩১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








পান্থ পথে মাদল নামে একটা দোকান আছে। সেখান থেকে আমি মুড়ি কিনি, মোয়া, পাটালি গুড় কিনি। গজা, কদমা, কটকটি, তিলের খাজা এসব ছোটবেলাকার প্রিয় খাবার হঠাৎ যদি খেতে মন চায়, কিনতে চলে যাই মাদলে।
আর একটা অতি দরকারি পন‍্য- ত্রিফলার গুঁড়ো কিনতেও প্রায়ই যেতে হয় সেখানে। সামান্য ত্রিফলার গুঁড়ো বিক্রি করে কী আর এমন লাভ হয়- তবুও মানুষের উপকার হবে বলে- তা সেখানটায় থাকে। থাকে তাই আমাদের দরকারও মেটে।
পাহাড় থেকে সেখানে মাঝে মাঝে বিভিন্ন প্রকারের ফল, সব্জি ইত‍্যাদিও আসে। একদিন শুনি, মাঝে মাঝে এ‍্যাভোকাডো ফলও পাওয়া যায়। শুনে অবাক হই, খাওয়ার আগ্রহ জাগে- বলে আসি, ফলটা এলে আমাকে যেনো জানানো হয়।
আমি গ্রামের ছেলে। শহরে এসে অনেক অনেক বছর কাটানোর পর পনির নামে একটা খাদ‍্য আছে জানতে পারি। খাওয়ার অভ‍্যাস ছিলো না, এখন প্রিয় হয়ে উঠেছে। বছর পাঁচেক আগে বিদেশে গিয়ে এক রেস্টুরেন্টে স‍্যান্ডউইচের মধ‍্যে এ‍্যাভাকাডো খেয়ে খুব মজা পেয়েছিলাম। মনে হয়েছিলো, আহা! যদি ফলটা আমাদের দেশে পাওয়া যেতো!
আমরা দেশে ড্রাগনফ্রুট পেতে শুরু করলাম। নতুনের প্রতি মানুষের আকর্ষণ, কিছুই অসম্ভব নয়- এমন বিবেচনা করার মানুষ আছে বলে দেশ অনেককিছু পায়। মানুষের এরকম উদ্যোগ, চেষ্টা খুব উল্লেখযোগ্য বলে আমরা কী বিবেচনা করি?
কিছুদিন আগে একটা মেলায় গিয়ে দেখি, আধুনিক কালের মেয়েরা শাড়ির রূপ বদলে দিয়েছে। দেখেছি, হাতে তৈরি করছে দেশীয় উপকরণ দিয়ে নতুন ভাবনার গহনা, হাতব‍্যাগ, মেয়েদের পোশাক, পান্জাবি ইত্যাদি বহুরকমের আকর্ষণীয় পণ‍্য। অবাক হয়ে দেখেছি- কপালে পরার সামান্য টিপ- তাও কত অসামান‍্য রূপে দেখা যায়, বানানো যায়, তা নিয়েও ভাবে মানুষ। করে দেখাচ্ছেও।
এসব নিশ্চয়ই অসাধারণ চেষ্টা। প্রচলিতের বদলে মানুষকে নতুন কিছু উপহার দিতে চাওয়া- সৃষ্টির নেশায় করা। এসব কাজ বেশ পরিশ্রমের কিন্তু খুব অর্থকরি নয়। তবুও জীবন নিয়ে কিছু মানুষের গৌরববোধ আছে, সুন্দর ও সৃষ্টিশীলতার ঝোঁক থাকে- তাই বহু সুন্দরের সাথে মানুষের সাক্ষাৎ ঘটে, জীবন এবং বেঁচে থাকাকে অপরূপ মনে হয়।
মাদল থেকে মেহেদী ফোন করেছিল, এ‍্যাভোকাডো এসেছে। দেরি না করে নিয়ে এসেছি। ফেরার পথে এই ফল যে চাষ করেছে, সেই অচেনা মানুষটার প্রতি মনে মনে সালাম ঠুকি। গৌরববোধ হয়, এরকম অসাধারণ মানুষ এ দেশের আনাচে কানাচে অনেক আছে।
কোন গ্রামের কোন সাধারণ মানুষ এ দেশের নয়, এমন একটা উন্নতমানের ফল দেশের মাটিতে হওয়ানোর জন্য রক্ত ঘাম একাকার করে ফেলছে- এটাই নির্ভেজাল দেশপ্রেম। যে দেশপ্রেম দেখানোর বিষয় নয়। যে দেশপ্রেমের প্রমান দিতে মানুষকে খাটো করতে হয় না, হিংসা বিদ্বেষ, নোংরামো বা অসভ‍্যতা ছড়াতে হয় না।
দেশের এমন মানুষেরাই প্রকৃত পূণ‍্যবান কিন্তু তারা মূল‍্যবান হয়ে ওঠে না। মূল‍্যবান হিসাবে বিবেচনা করি তাদের, যারা স্বপ্নহীন- রোজই অক্লান্তভাবে যারা সুখ শান্তির কবর রচনা করে চলেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×