শাহ সাহেবের ডায়রি ।।নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা অবনতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখা প্রয়োজন বলে জানানো হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক প্রশাসক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়।
পোস্টে বলা হয়, হাসপাতালে অতিরিক্ত দর্শনার্থী আসার কারণে নুরের নিরিবিলি পরিবেশ ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা তার আশু আরোগ্যের জন্য শান্ত পরিবেশ বজায় রাখার পরামর্শ দিয়েছেন। নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলা হয়, “দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে নুর ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করুন।”
গত ২৯ আগস্ট সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় নুর আহত হন। প্রথম দফার পর রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাঁধে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলে নুর গুরুতর আহত হন। এরপর থেকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন