somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা হয় নাই চক্ষু মেলিয়া...

২২ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব বেশি কথা বাড়াব না। ছবিগুলোর মুড নষ্ট হয়ে যেতে পারে!

শুধু বলব, এটা ইয়োরোপ-আমেরিকার কোনও অনন্য ট্যুরিস্ট স্পট না। আমাদের ঘরের কাছেই, নীলগিরি, বান্দরবান। যারা এর মাঝে ঘুরে এসেছেন, তাদের জন্য কথাগুলো বাহুল্য শোনাতে পারে। কিন্তু যারা এখনও যাননি, কিংবা 'পরের ছুটিতে কোথায় যাওয়া যায়'-টাইপ কনফিউসনে আছেন, তারা একবার ঘুরে যেতে পারেন। ভাললাগা Guaranteed!

:)

আর কথা না বাড়াই.... ছবিতে যাই



নীলগিরি পাহাড়চূড়ার একপ্রান্তে সারিবদ্ধ তাঁবুগুলো। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, অথবা বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় রাত পার করতে চান, তাদের জন্য আদর্শ! (তবে শীতের রাতে সুবিধা না হওয়ারই কথা)



ছবির মত সুন্দর এই বাংলো'র নামটাও কবিতার মত সুন্দর, "আকাশলীনা"। চুড়ায় এমন আরও কয়েকটি কটেজ আছে পর্যটকদের জন্য। এবং যা ভাবছেন, তা-ই। অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে।



আর এ হল ক্যাফেটেরিয়া-কাম-রেস্ট হাউস। বুকিং ছাড়া এখানেও ঢোকার উপায় নেই। :(



ক্যাফেটেরিয়া'র দরজা। জানতাম, লুঙ্গি নাকি আমাদের জাতীয় পোষাক। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি!



রেলিঙটা পেরোলেই অসীম...



দূরে....যার কোনও শেষ নেই...



আর নেই তাকিয়ে থাকার কোনও ক্লান্তি....

এরপর আপলোড করতে গেলে সব আমার আর বন্ধুদের ছবিই আসতে থাকবে। তার চেয়ে নিজেকেই দেখে আসুন না ওখানে একবার?

কিভাবে যাবেন?

বিশেষ কোনও প্যাকেজের আওতাভুক্ত না হলে, বান্দরবান যাওয়ার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চট্টগ্রাম শহরের বহর্দ্দার হাট বাস টার্মিনালে। সেখান থেকে বান্দরবান লাইনের বাস জনপ্রতি ৭০ টাকা করে নিবে। পূরবী, পূর্বাণী এবং আরও কিছু বাস আছে এবং এটাই এই লাইনে সর্বোৎকৃষ্ট সার্ভিস। বান্দরবান শহরে পৌঁছানোর পর নীলগিরি যাওয়ার বেশ কিছু প্যাকেজ সার্ভিস আছে। উদাহরণ দিয়ে বলি, 'বান্দরবান-শৈলপ্রপাত-চিম্বুক-নীলগিরি-বান্দরবান' প্যাকেজ-এ পিক-আপ ভাড়া পড়বে ২৫০০-৩০০০ টাকা। আট জনের দল নিয়ে গেলে জনপ্রতি ৩-৪ শ' করে পড়ে। এছাড়া পাজেরো-হাইয়েস ভাড়া করতে পারেন, যার প্যাকেজ ভাড়াও ২২০০-৩০০০ -এর মধ্যে (রিজার্ভ)।

খুব ভোরে রওনা হতে পারলে মনে রাখার মত একটা দিন কাটবে আপনার।

(তবে বান্দরবানে দেখার মত আরও বেশ কয়েকটা স্পট আছে। একবার গেলে স্বর্নমন্দির, নীলাচল, মেঘলা - এসব মিস করা উচিৎ হবে না! আজকের পোস্ট শুধু 'নীলগিরি' নিয়ে, তাই এসবের ডিটেইলসে গেলাম না আর।)



রুপালী রোদে চিকচিক করা পার্বত্য চট্টগ্রাম আপনাকে ডাকছে। একবার ঘুরে এসে দেখে যান? সুইজারল্যান্ড-সিংগাপুরের চেয়ে এ কিছু কম নয়!
১৮টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×