somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহেদ খান

০৮ ই জুন, ২০১২ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি

একটা ছেলে যাদু দেখানোর ছলে,
ভাঙা লাঠিই ঘোরায় -
সবার আদর পাবে বলে...


আমার

আমার জাহাজের মাস্তুল
তোমার এলোমেলো পাটাতনে;
আমার সব কবিতাই ভুল
তোমার ইচ্ছেমতন মনে !
তোমার ভীষন মেঘলা চুল
পাগলী, ভয়াবহ এই ক্ষণে,
আমায় পথ দেখালো ভুল -
আমি হারিয়ে গেলাম হারিয়ে গেলাম সত্যি অকারণে !
আমার মস্ত হুলুস্থূল
ফিরব তোমার বৃষ্টি মনে।
আমি করেই যাচ্ছি ভুল
তুমি হাসছো এবং ভাসছো এমন পাগলাটে পবনে;
তুমি দেখছো, কী তুমুল
ঝড়ে আমার পাটাতনে -
আমার নড়বড়ে মাস্তুল
ভীষণ জেদী মনে দাঁড়িয়ে আছে, যেমন করেই হোক -
পৌঁছে যাবে তোমার মনে
তোমার ঝাপসা বৃষ্টি-মনে।
অমন ঝাপসা বৃষ্টি-মনে।।


আমাকে

আমাকে এমন করে বলতে হল, ফের
তবু যদি মানুষেরা বুঝে নিত সব?

সোনালী কাঁচের ওই রূপালী চশমা ছাড়া
এইসব স্বপ্নের রং -
কখনও কি দেখবে ওরা?
পৃথিবীর এইসব পরিচিত মানুষেরা
কবে আর বুঝবে এ অবুঝ হাসি?

সোনালী বিকেল থেকে রূপালী রাতের এই গুটি পায়ে নেমে আসা-
এসব কেবল তুমি আহ্নিক গতি বলে চালিয়ে দেবে?
এসব কি কবিতাও নয়?

অতটা সত্য তবে না-ই জানলাম

বানোয়াট স্বর্গে যে কী ভীষণ সুখে আছি-
...........ওরা শুধু হিংসেই করতে পারে !
এইসব বুঝবে না কেউ।

আকাশ ভরা ওই লক্ষ তারা'র কাছে
.................আমার এখন জানো কত্ত দেনা?
পাগল'টা হারিয়ে যায় যদি ওইসব দেনার সুদে-
খুঁজে আর পাবে না !

তবু তুমি জানো আমি আমারই মতই
খুব জেদী,
খুব বেশি শিশুর মতন!
বেখেয়ালে হাতে ঠেলে তারাদের ফেলে দিলে
কীভাবে যে সামলাও তারা'র পতন !

এরপর যেই আমি উড়ব বলে-
খুব উড়ব বলে বেশ গেলাম ছুটে এই দু'হাত মেলে...
তখন আমায় শুধু তুমিই পেলে !

পোড়াকপালী, তুমি আমায়ই পেলে???

আর আমি জানি, এটা তুমিও জানো -
এইসব রাত আর শেষ হবে না।
পৃথিবীতে রাত কভু শেষ হয় না -
এইপার থেকে শুধু ওইপারে যায়;
তবু কেন কবিতায়, গল্পে - সব্বাই
'রাত শেষ হল !' - বলে এত্ত চেঁচায়?

তুমি জানো, আমি জানি আঁধারের মানে
আমি যে রাত শেষ হতে দিব না !
এইসব কথা ঢের জানা হয়ে গেছে...

**********************************

আকাশের ঘুমানোর সময় পেরিয়ে যায়,
শাহেদের কবিতা'রা শেষ হয় না।
শ্যারোজ ঘুমিয়ে পড়ে, খাতাটা জড়িয়ে ধরে -
নক্ষত্রের মত অসীম আদরে...
৩৩টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×