somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহীনের ঘোড়াগুলি (ত্রয়ী)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঘোড়া
--- জীবনানন্দ দাশ

আমরা যাইনি ম’রে আজো -তবু কেবলি দৃশ্যের জন্ম হয়:
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনো ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।

আস্তাবলের ঘ্রান ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায়;
বিষন্ন খড়ের শব্দ ঝ’রে পড়ে ইস্পাতের কলে;
চায়ের পেয়ালা ক’টা বেড়ালছানার মতো - ঘুমে - ঘেয়ো
.................................কুকুরের অস্পষ্ট কবলে

হিম হ'য়ে ন'ড়ে গেল ও-পাশের পাইস্-রেস্তরাঁতে,
প্যারাফিন-লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে
..................................সময়ের প্রশান্তির ফুঁয়ে;
এইসব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে।




চতুর্দশপদী কবিতা : ৩৭
--- শক্তি চট্টোপাধ্যায়

মহীনের ঘোড়াগুলি মহীনের ঘরে ফেরে নাই
উহারা জেব্রার পার্শ্বে চরিতেছে। বাইশ জেব্রায়,
ঘোড়াগুলি অন্ধকার উতরোল সমুদ্রে দুলিছে
কালের কাঁটার মত, ওই ঘোড়াগুলি জেব্রাগুলি
অনন্ত জ্যোৎস্নার মাঝে বশবর্তী ভূতের মতন
চড়িয়া বেড়ায় ওরা - কথা কয় - কী কথা কে জানে?
মানুষের কাছে আর ফিরিবে না এ তো মনে হয়
আরো বহু কথা মনে হয়, শুধু বলিতে পারি না।
বাইশটি জেব্রা কি তবে জেব্রা নয়? ময়ুরপঙ্খীও
হতে পারে এই ভৌত সামগ্রিক জ্যোৎস্নার ভিতরে?
বামনের বিষন্নতা বহে নেয় ও কি নারিকেল
ও কি চলচ্ছবিগুলি লাফায়ে-লাফায়ে যাবে চলে?
ও কী মহীনের ঘোড়া? ও কি জেব্রা নয় আমাদের?
অলৌকিকতার কাছে সবার আকৃতি ঝরে যায়।।




মহীন
--- শাহেদ খান

এ-ই তবে 'নীরবতা' - সময়ের গাঢ় ইতিহাস !
চিরকাল শরতের আকাশের চেনা পরিসরে
নিয়ত চলচ্ছবি পিছে ফেলে গেলে বুনোহাঁস,
তারপর ঘোড়াগুলো নেমে আসে পৃথিবীর 'পরে।

সময়ের নিঃশ্বাসে লন্ঠনে অবাধ কাঁপন;
মহীনের ঘোড়াগুলো দেখে হাই তোলে বুড়ি চাঁদ;
কত যুগ কেটে গেল - তাও বুঝি ঘোড়াদের মন
আজও খুঁজে পায়নি যা দেখেছিল একদা অগাধ?

আস্তাবলের পথে কুয়াশা'র আস্তর বাড়ে
ঘোড়াদের স্তব্ধতা প্রাণ পায়। আর নিরাকারে -
লৌকিক সব আলো নিভে গেলে ওরাও তাকায়;
তাকিয়ে তো থাকে জানি, তবে ওরা দেখতে কি পায়?

জীবনানন্দে মেতে এক কবি আজও হেঁটে চলে:
নক্ষত্রের নীচে পৃথিবীর প্রগাঢ় মায়ায়...














আলাদা কথা:: এটা অবশ্যই মাঝরাতের কবিতা। সন্ধ্যা নামতেই শরতের পূব-আকাশে দেখা যায় বিশাল হাঁসের মত সিগনাস মন্ডল (বাংলায় এর নাম 'বক-মন্ডল; তবে গ্রীক পুরাণে আছে হাঁস হয়ে। আমিও যতবার তাকাই 'হাঁস'ই দেখি - তাই হাঁস রাখলাম)। সমস্ত রাত আকাশে অবিরাম পরিভ্রমণ করে মাঝরাত নাগাদ এই বিশাল হাঁস চলে যায় পশ্চিম আকাশে। ৩য় লাইনে বলা আছে, চলচ্ছবিগুলো পিছে ফেলে হাঁস যখন চলে যায় - অর্থাৎ মাঝরাত: তখন আমাদের কবিতার শুরু। কবিতায় এসব ব্যাখ্যা দিতে নেই। আগে অনেক লেখায় এসব ছিল, কখনও ব্যাখ্যা দিই নি। আজ কেন দিলাম, জানি না। হঠাৎ ইচ্ছে হল।

স্কেচ'টা: একটু আগে আমার কাঁচা-হাতে আঁকা। বিনয় করে 'কাঁচা-হাত' বলছি না। বিনয় করার প্রশ্নই আসে না !


সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×