উথুরার ৯৮ শতাংশ ভক্ত অধিনায়ক হিসেবে সাকিবকে চেয়েছিল
৩১ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বসেরা অলরাউন্ডারের গুরুত্বটা ভালোই অনুধাবন করতে পেরেছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এসএলপিএল) দল উথুরা রুদ্রাস। তারা সাকিবের কাছ থেকে ব্যাট-বলে নৈপুণ্যের বাইরেও বাড়তি কিছু প্রত্যাশা করছে। এ জন্য তার কাঁধে সহঅধিনায়কের দায়িত্ব দিয়েছে উথুরা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
অধিনায়ক করা হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার জেহান মোবারককে। তবে খবর হল, উথুরার ৯৮ শতাংশ ভক্ত অধিনায়ক হিসেবে সাকিবকে চেয়েছিল। 'অধিনায়ক হিসেবে কাকে চান' শিরোনামে উথুরা ফ্র্যাঞ্চাইজির ফেসবুক ফ্যান পেইজে একটি ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। সেখানে সাকিবের পক্ষে একতরফা ভোট পড়ে। সম্ভবত বিদেশি বলেই সাকিবকে অধিনায়ক করা হয়নি। তবে ফ্যানদেরও উপেক্ষা করতে পারেনি কর্তৃপক্ষ। তাই সাকিবকে সহঅধিনায়ক করে ফ্যানদের মতামতকে কিছুটা মূল্যায়ন করা হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে এসএলপিএলের প্রথম আসর। সাকিব ছাড়াও বাংলাদেশের আরো চার ক্রিকেটার সেখানে অংশ নিচ্ছেন। পাঁচ ক্রিকেটারই গতকাল ইউরোপ সফর থেকে দেশে ফিরেছেন। এসএলপিএল খেলার জন্য আগস্টের প্রথম সপ্তাহে তারা শ্রীলঙ্কায় রওনা দেবেন বলে জানা গেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন