somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রত্নদার পেরসিডেন

৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রতনদার পেরসিডেন্ট

আমরা তখন ক্লাশ টুয়েলভে উঠি উঠি করছি। ক্যাডেট কলেজে এই সময়টি বড় আনন্দময়। পড়াশোনার চাপ কম। ক্লাশ টুয়েলভের মত দায়িত্ব নেই। শয়তানি আছে ষোল আনা। ক্লাশ ইলেভেনের সবচেয়ে বড় কাজ দুষ্টুমিতে বৈচিত্র আনা। আমরা সেই মহৎ কর্মটিই করছিলাম কেমিস্ট্রি ল্যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা, মিস্টার রাখাল চন্দ্র ধর আমাদের সামলাতে হিমসিম খাচ্ছেন। এমন সময় ইউসুফ (ডঃ আবু ইউসুফ মোহাম্মাদ আব্দুল্লাহ, আইবিএ) পিছনের দরজা দিয়ে ঢুকে বলে উঠলো জিয়া মারা গিয়েছেন। তার কণ্ঠস্বর কারো কানে পৌছালো কারো কানে পৌছালো না। আমি শুনেও মনে করলাম, সে আমাদের ক্লাশমেট জিয়াকে পচাচ্ছে। শুধু মাত্র রাখাল চন্দ্র ধর কথাটি সিরিয়াসলি নিয়ে আমাদের সবাইকে একটি টেবিলের কাছে জড়ো করে, ইউসুফকে বললেন, ‘ঠিক করে বল,’ ইউসুফ বলল, ‘স্যার, আমি এমা আই রুমের রেডিওতে শুনেছি, প্রেসিডেন্ট জিয়া হ্যাজবিন আসাসিনেটেড। ক্লাশের পরিবেশটা মুহুর্তেই বদলে গেলো। রাখাল চন্দ্র ধর ভালো ছাত্র ছিলেন, কিছু দিন আগে মাত্র তিনি জিয়ার সাথে হিজবুল বাহারে ঘুরে এসেছেন। তিনি ঝর ঝর করে কাঁদতে থাকলেন। আমাদের ক্লাশমেটদের মধ্যে যাদের, প্রেসিডেণ্টের সাথে নৌবিহারের সৌভাগ্য হয়েছিলো, তাঁরা সেই সব টুকরো, টাকরা স্মৃতি হাতড়াতে থাকলো, যাদের সাধারণ জ্ঞান অসাধারণ, সেনাবাহিনী সম্পর্কেও খোঁজ খবর রাখে তারা সামরিক অভ্যূত্থান সম্পর্কে জ্ঞান গর্ভ বক্তৃতা দিয়ে আমাদের মুগ্ধ করতে থাকলো।
কর্ণেল নূরুল আনোয়ার আমাদের প্রিন্সিপ্যাল, তিনি একটু পর ক্লাশ ইলেভেনকে ডেকে পাঠালেন তার অফিসের সামনে। ক্লাশ টুয়েলভের পরীক্ষা চলছে, তাই উনি ইলেভেনের সাথে কথা বলবেন। স্যারের অফিসের উল্টো দিকে খেলার মাঠের এক কোনায় আমরা জড়ো হলাম। স্যারদেরও প্রায় সবাই ছিলেন। প্রিন্সিপ্যাল কেবল বললেন, ইট’স এ গ্রেট লস। তাঁর গলা ধরে এলো, তিনি চোখে কালো সানগ্লাস পরে ফেললেন। একটু পর আবার বললেন, গো টু য়োর হাউসেস, ডু নট লিসেন টু রিউমারস।
হাউসে ফেরার সময় অনেক স্যারকে চোখ মুছতে দেখলাম। সে সময় শনিবারের ক্যাডেট কলেজের আলাদা একটা জেল্লা ছিলো, ক্লাশ হত মাত্র পাঁচ পিরিয়ড, আফটারনুন প্রেপের বদলে থাকত সোসাইটি, আর ডিনারের পর বড় পর্দায় মুভি। সেদিন তার কিছুই হলোনা। সারাটা কলেজ হয়ে রইলো নিষ্প্রাণ। সম্ভবত এর একদিন পর জিয়ার লাশ আনা হল মানিক মিয়া এভিনিউতে। টেলিভিসনে সরাসরি সম্প্রচারকরা হলো, জানাজার দৃশ্য। আমি নিশ্চিত করে বলতে পারি এর আগে বা পরে এত গুলি মানুষ একসাথে জড়ো হয়নি মানিক মিয়া এভিনিউতে। টেলিভিসনে জানাজার দৃশ্য দেখে চোখ মুছতে মুছতে বেরুচ্ছিলাম আমরা সবাই। সিড়ির কাছে দেখি আমাদের হাউসের সুইপার দাঁড়িয়ে চোখ মুচছেন। (তার নাম ছিলো সম্ভবত রতন) বললাম কাঁদছেন কেন?
তিনি এবার ডুকরে উঠলেন, এক জন পেরসিডেন্ট আমার সাথে হ্যান্ডশিফ (হ্যন্ডশেক) করছেলো, হ্যারেও মাইরে ফ্যললো, কানবোনা?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×