somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার রাজনীতির বিফল পরিসমাপ্তি

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার রাজনীতির হাতে খড়ি হচ্ছিল স্কুলে যাবার পথে। হচ্ছিল বলছি এই কারণে যে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তখন জাসদের যুগ। দেয়ালে দেয়ালে চিকা দিয়ে তারা ভরিয়ে ফেলেছে। স্কুলে যাওয়া আসার পথে এসডিওর বাড়ির দেয়ালে লেখা দেখি ‘খেয়েছে হোচট হয়েছে খোড়া শেখ মুজিবের লাল ঘোড়া’। স্কুলে ছেলেরা ছড়া কাটে ‘কোসিগিন দিচ্ছে ডিম ইন্দিরা দি দিচ্ছে তা’ বাংলাদেশে ফুটছে শুধু মুজিব বাদের ছা’। একদিন এই ছড়া আওড়াতে গিয়ে আব্বার সামনে পড়ে কানধরে উঠা বসা করতে হলো। যশোর তো তখন বিপ্লবীদের জায়গা। আমাদের বাসার নীচতলায় থাকতেন জাসদের তরুণ নেতা মসিউর ভাই। তাঁর বাহারি বাবরি, কলারের দৈর্ঘ্য আর প্রতিবাদী কথাবার্তার চমকে জাসদের প্রেমে পড়ে গেলাম। এদিকে বাড়ির পাশে জাতীয় ছাত্রদলের (আজকাল এই দলের নাম শুনিনা, বাম ধারার ছাত্রদের দল ছিলো এটা) অফিস, বিকালে খেলতে যাবার আগে পরে সেখানে উঁকি দেই। সেখানে কামরুল হাসান মঞ্জু, ইকবাল কবির জাহিদরা আমাকে চিনতেন। তাদের পয়সায় বাদাম খাবার সময় জাসদ না ছাত্র দল এই নিয়ে কনফিউজড হয়ে যেতাম। এর মধ্যে একদিন মসিউর ভাইএর হাঁক শুনে নিচে নেমে এলাম। তিনি বললেন রাজাকার (তিনি কোন এক অজ্ঞাত কারণে আমাকে রাজাকার ডাকতেন আর আমার বোনকে ডাকতেন আলবদর) এট্টু ঘরে এইসে দেখে আয়তো কারা এইয়েছে। আমি ঘরে ঢুকে অবাক হয়ে গেলা। ঘরের মেঝেতে পাটি পাতা সেখানে শোয়া বসা বেশ কয়েকজন লোক। এর মধ্যে ঝাকড়া চুল আর দাঁড়িওয়ালা মেজর জলিল কে চিনতে পারলাম। পত্রিকায় তাঁর ছবি দেখেছি কয়েকবার।
ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা যশোরে এসেছেন জনসভার জন্যে। তখন পার্টির এত পয়সা ছিলো না। কর্মীদের বাড়িতেই তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা হত। মসিউর ভাই একা একা তাদের সেবা যত্ন করতে হিমসীম খাচ্ছেন। আমি মোটে ফোরে পড়ি আমাকে দিয়ে তেমন কাজ হবে না। তবে দোকান থেকে পান সিগারেট এনে দেওয়া, ভ্রমণক্লান্ত নেতাদের হাত পা টিপে দেওয়ার কাজটা করতে পারলাম। বিকেলে মসিউর ভাইএর রিক্সায় চেপে শহীদ মসিউর রহমান স্কুলের মাঠে জন সভায় গিয়ে সামনের দিকে বসতেও পারলাম। জনসভা শেষ হতে হতে সন্ধায় হয়ে গেল। সন্ধায় মশাল মিছিল। সবার সাথে আমিও একটি মশাল নিতে চেয়েছিলাম মসিউর ভাইয়ের কারণে তা হলনা। তিনি আমার হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দিলেন। সেখানে লেখা মুজিববাদের অপরনাম ১০০ টাকা চালের দাম। (তখন ১০০ টাকা চালের মণ হয়েছিলো, তাতেই নাভিশ্বাস উঠে যেত মানুষের)। আমার প্রায় চারফুট শরীরের সাথে সে প্ল্যাকার্ড ও মানানসই নয়। মিছিলে শ্লোগানের সাথে প্ল্যাকার্ডও ঝাকাতে হচ্ছিল মাঝে মধ্যে। মিছিল শহর প্রদক্ষিণ করতে করতে আমার বাসার সামনে চলে আসার পর হঠাত কানে প্রচন্ড টান অনুভব করতে করতে ডান পাটি শূণ্যে উঠে যাচ্ছে টের পেলাম। প্ল্যাকার্ড সামলাতে সামলাতে দেখি আব্বা পাশে দাঁড়ানো, তার হাতে আমি কান ধরা হয়ে ঝুলে আছি। লম্বা কলারের মসিউর ভাই, ঝাকড়া চুলের জলিল সাহেব এবং প্ল্যাকার্ড ফেলে আমি বাবার অনুগামী হলাম। তিনি বললেন বললেন প্ল্যাকার্ড ফেলিস নে, তোর জন্যে আবার কোথায় লাঠি খুঁজতে যাবো!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×