somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম মোস্তফা রচিত "বিশ্বনবী" এর পরিচ্ছদ-১ এর অংশ বিশেষ

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবিউল আউয়াল মাসের বারো তারিখ।
সোমবার।
শুক্লা-দ্বাদশীয় অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়াছে। সুবহে সাদিকের সুর্খ-নূরে পূর্ব আসমান রাঙা হইয়া উঠিতেছে। আলো-আঁধারের দোল খাইয়া ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলিতেছে।..............................।
আরবের মরু দিগন্তে মক্কা নগরীর এক নিভৃত কুটীরে একটি নারী ঠিক এই সময়ে সুখস্বপ্ন দেখিতেছিলেন।
নাম তাঁর আমেনা।
আমেনা দেখিতেছিলেনঃ এক অপূর্ব নূরে আসমান জমিন উজালা হইয়া গিয়াছে। সেই আলোকে চন্দ্রসূর্য গ্রহতারা ঝলমল করিতেছে। কার যেন আজ শুভাগমন, কার যেন আজ অভিনন্দন। যুগযুগান্তের প্রতীক্ষিত সেই না-আসা অতিথির আগমন মুহূর্ত আজ যেন আসন্ন হইয়া উঠিতেছে।........................।
আমিনার কুটীরেই বা আজ কী অপরূপ দৃশ্য! কারা ওই শ্বেতবসনা পুন্যময়ী নারীরা? বিবি হাওয়া, বিবি হাজেরা, বিবি মরিয়ম, সবাই আজ তাঁর শিয়রে দণ্ডায়মান। বেহেশতী নূরে সারা ঘর আজ আলকিত।বেহেসতী খুশবুতে বাতাস আজ সুরভিত।
এক স্নিগ্ধ পবিত্র চেতনার মধ্যে আমিনার স্বপ্ন ভাঙ্গিল। আঁখি মেলিয়া চাহিয়া দেখিলেন-কোলে তাঁহার পূর্ণিমার চাঁদ হাসিতেছে।
সংগে সংগে সারা সৃষ্টির অন্তর ভেদিয়া ঝঙ্কৃত হইল মহাআনন্দধ্বনি; "খুশআমদিদ ইয়া রসুলুল্লাহ!" "মারহাবা ইয়া হাবীবুল্লাহ"! বেহেসতের ঝরোকা হইতে হুর-পরীরা পুষ্পবৃষ্টি করিতে লাগিল;.................................।
মহাকাল ঋতুচক্রে আজ কি প্রথম -বসন্ত দেখা দিল?
প্রকৃতির কুঞ্জবনে আজ কি প্রথম কোকিল গান করিল?
কে এই নব অতিথি- কে এই বেহেশতী নূর- যাঁহার আবির্ভাবে আজ দ্যুলোকে-ভূলোকে এমন পুলক শিহরণ লাগিল?
এই মহামানবশিশুই আল্লার প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর- নিখিল বিশ্বের অনন্ত কল্যান ও মূর্ত আশীর্বাদ-- মানব জাতির চরম এবং পরম আদর্শ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি- বিশ্বনবী-
-হযরত মুহম্মদ-
(সাল্লাল্লাহু আলায়হি ওয়া-সাল্লাম)
______________________________________________
গোলাম মোস্তফা রচিত "বিশ্বনবী" এর পরিচ্ছদ-১ এর অংশ বিশেষ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×