somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসাদ শাহীন
মাঝে মাঝে ভাবি আমি তো সাধারন একজন , হাজার মানুষের মধ্যে আমার কোন বিশেষত নেই। হাজার মানুষ না ধরলাম শত মানুষ ধরলাম তারপর ভাবলাম নাহ্‌ আমার কোন বিশেষত নেই। আর দশ টা পাঁচ টা মানুষের মত আমি অতি সাধারন। নিজের অজান্তেই সিধান্ত নিলাম কিচ্ছু একটা করি সাধারন থেকে

বিচ্ছু পোলাপাইন এবার ইন্ডিয়ার সাইবার স্পেসে আঘাত হানল

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বিচ্ছু হ্যাকাররা প্রায় ৫০০ এর উপর
ইন্ডিয়ান সাইট হ্যাক করেছে। এবং সেটা
নিজেদের অ্যাবিলিটি দিয়েই করেছে।
সাইবার ওয়ার এখনকার বিশ্বের কমন
ঘটনা। এটাকে আজাইরা বলে উড়ায়
দিলে আপনি পিছিয়ে আছেন ওরা না।
আচ্ছা বাদ দেন
মেলবোর্নের পিচ হইল ব্যাটিং পিচ।
আইসিসির হোম ভেন্যু এডভান্টেজ
নিউজিল্যান্ড কে দিতে গিয়ে
ফিক্সচার চেঞ্জের ফল এডভান্টেজ
ইন্ডিয়ানরাই পাবে। ক্যামনে জানি
এডভান্টেজ গুলা ইন্ডিয়ান রাই পায়
মেলোবোর্নের পিচে ইন্ডিয়া
বিশ্বকাপের আগে ট্রাই সিরিজে অন্তত
দুই তিন ম্যাচ খেলেছে। বিশ্বকাপের এক
মাস আগে হোস্ট কান্ট্রিতে সিরিজ
খেলা এটা শুধু ক্রিকেটেই সম্ভব। ফুটবলে
এটা সম্ভব না। ফুটবল যে কারো মামার
খেলা না।
মেলোবোর্নের পিচ ব্যাটিং সহায়ক।
ইন্ডিয়ানদের স্ট্রং ব্যাটিং লাইন আপ
সাড়ে তিনশও চেজ করে ফেলতে পারে।
আর প্রথমে ব্যাট করলে ইন্ডিয়ার
এডভান্টেজ কম। পিচে বোলারদের জন্য
যা কিছু থাকার তখনি থাকবে।
সো রিয়ালিটি হইল পিচ ভেন্যু শক্তি
ইন্ডিয়ার পক্ষে। গত দুই আড়াই মাস ধরে
ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় খেলে যাচ্ছে।
সুতরাং এডভান্টেজ ইন্ডিয়ার পক্ষে।
কিন্তু ইন্ডিয়ার যেটা নেই। কি আসেন
দেখি?
ছেলেবেলায় মায়ের মুখে ছড়া শোনার
ভাগ্য মুশফিকের ছিলনা। মা কথা বলতে
পারেনা। মায়ের সাথে মুশফিকের কথা
হত চোখে চোখে। বোলার দের চোখ
পড়ার ক্ষমতা সে ছেলেবেলায় মায়ের
কাছে শিখে নিয়েছিল আমাদের মুশফিক
সে মুশফিক এশিয়া কাপে ভারতের
বিপক্ষে ব্যাটিং এ নামল। টার্গেট
বিশাল। পারবে কি মুশফিক?
গ্যালারিতে সেদিন ছিল মুশির মা।
মায়ের দিকে তাকাল মুশফিক। মুহুর্তেই
চোখে চোখে কথা হয়ে গেল মা ছেলের্।
বাবা তুই পারবি। পরের গল্পটা একজন
মুশফিকুর রহিমের মায়ের চোখের
আস্থাকে অন্তরের বারুদ বানিয়ে
উইকেটে আগুন জ্বালিয়ে দেয়া গল্প
ইন্ডিয়ার সব আছে একজন মুশফিক নেই
হারতে প্রচন্ড আপত্তি ছিল ময়নার্।
ছেলেবেলায় খেলায় হারতে দেখলে বল
লুকিয়ে রাখত সাকিব। তবুও হারবোনা।
সে ছেলে হারেনি। রেনকিং এ সবার
উপরে নিজের নাম টার পাশাপাশি
দেশের পতাকা টাকেও উঠিয়ে এনেছে।
সেখানে বাংলাদেশের পতাকার নীচে
অশ্বিনের ভারতের পতাকা থাকে
জি ইন্ডিয়ার অনেক আছে একজন সাকিব
নেই
বার বার সার্জারির ফলে হাটুতে
ইনফেকশন হয়ে পানি জমত। সিরিঞ্জ
দিয়ে সে পানি বের করার সময় ব্যাথায়
মা মা বলে চিতকার করত পাগল ছেলে।
কাছে দাড়িয়ে আচলে ভেজা চোখ
আড়াল করে মা সেটা দেখতেন। তার হয়ত
ইচ্ছা করত ছেলেকে বলতে ছেড়ে দে এসব।
তোর কষ্ট আমার সহ্য হয়না
কিন্তু মা জানেন তার ছেলের নাম
মাশরাফি বিন মর্তুজা। ব্রেভেস্ট
ক্রিকেটার এভার্। তিনি মাশরাফির মা।
মাশরাফির মা দের হারলে চলে না
হেল ইয়েস, ইন্ডিয়ার একজন মাশরাফি
নেই
ক্রিকেটিয় শক্তি সামর্থ্যে ভেন্যু
কন্ডিশন সব বিচারে ভারত এগিয়ে।
কিন্তু একটা দিক দিয়ে পিছিয়ে।
মাশরাফিদের দেশের জন্য বুকে ধরা
ভালোবাসার আগুন
বাংলাদেশের তথাকথিত এই আবেগই
আমাদের শক্তি। এজন্যই আমরা ইউনিক
আপনে বলেন প্র্যাক্টিকালিটি নিয়েয়
যে দেশের পোলাপাইনের আজাইরা
আবেগ ইউটিউবেও জাইগা উঠে। আমি
বলি এই আজাইরা আবেগই আমাদের
আলাদা করেছে
মাথায় রাখেন,হৃদয়ে লেখেন। ১৯ তারিখ
মেলবোর্নের মাঠে মাশরাফিরা
আজাইরা আবেগ দিয়েই নতুন ইতিহাসের
জন্ম দিবে। সংখ্যাই বেশি সবাই তাদের
পক্ষে সমর্থকও বেশি শক্তিও বেশি। সো
হোয়াট
শুয়োরের স্বভাবি দল বাইন্ধা কাম সারা
,বাঘ তো একলাই শিকারে নামে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×