কি ভালবাসিস?
কুয়াশায় ঘোলা সকাল নাকি জোৎস্না জালানো বিল
অথবা এলোমেলো তারা বোনা আকাশ।
নাকি তোর ভালবাসার রং অন্য রকম,
আকাশ উচ্চতা থেকে নদীতে ঝাপিয়ে পড়া গাংচিল
বা নাক উচু করে দাড়িয়ে থাকা গর্বীত পাহাড়।
তুই কি বৃষ্টি ভালবাসিস?
যে বৃষ্টি নাইয়ে বরন করে নবীন কদম
অথবা ভূমির বাধা ভেদ করে আসা মুক্তিমনা ঝরনা
কি জানিস -
আমি যেদিন থেকে তোকে ভালবেসেছি
সেদিন থেকে তোর মত করে আর কিছুই ভালবাসতে পারিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




