তোকে নিয়ে আজ সারাদিন বৃষ্টিতে ভিজবো;
আকাশকে খুব মেঘলা করে
ঝুপ করে যে বৃষ্টি নামে- সেই বৃষ্টিতে।
কদম গাছের মগডালটায় যে নব্য ফুলটি
বৃষ্টির ফোটার সাথে টোকাটুকি করছে
সেটিকে এসে গুজে দিবো তোর খোপায়।
তোর আঙুল আকড়ে নদীর পার ধরে হেটে যাব অনেকদূর;
পারের নরম ভেজা বালিতে খালি পায়ের ছাপে
একে যাব অনন্তকাল পাশে থাকবার ইতিহাস
বালিহাসগুলো আমাদের ঘিরে
শোনাবে চিরন্তন প্রেমের উপাখ্যান।
সদ্য নেয়ে ওঠা অশ্বথ গাছটা
তার পাতায় বৃষ্টির ফোটা জমিয়ে
অপেক্ষা করবে শীতল অভ্যর্থনায়।
অবিরাম বৃষ্টির ফোটায় যখন মন ভিজে যাবে তোর,
তখন-
নিজেকে উজার করে দিয়ে বলবো ‘ভালবাসি’
শুধু আপন করে রেখে দিবো
বৃষ্টিতে ধুয়ে যাওয়া তোর চোখের কাজল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


