চাই নিঃসঙ্গ হতে........
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার একটা নিঃসঙ্গ দিন চাই। যে দিন সকালে মানুষের কোলাহলে নয়, ঘুম ভাঙবে পাতায় জমা শিশির ঝড়ে পড়ার শব্দে।বন্ধ হয়ে যাবে রাতজাগা পাখিদের পাহারাদারি।কেউ আমায় একটা অলস দুপুর এনে দাও। স্তব্ধ বাতাসের রংচটা দুপুর কাটাবো চরম ব্যস্ততাহীনতায়। বাড়ির সামনে কর্মচঞ্চলতাহীন রাস্তায় শুয়ে থাকবে একটি তৃষ্ণার্ত কুকুর।কপালে জমবেনা ক্লান্তির ঘাম, রবং বিরক্তির ভাঁজ। আলস্যের নীরবতায় প্রহর গড়াবে ঘড়ির কাটায়।
চাই এমন একটা নিঃসঙ্গ বিকেল যেখানে শিশু-কিশোরের খেলার উন্মত্ত উচ্ছাসে প্রকম্পিত হবেনা চারপাশ। আদৃষ্টি শুধু জনশূন্যতা।আমি হাটবো শুন্য রাস্তায়, খোলা প্রান্তরে। একা একা হেটে হেটে এলোমেলো পায়ে পায়ে নামবে ঝিঝিডাকা সন্ধ্যা। ঘরে ফিরবো ক্লান্ত-শ্রান্ত কাকেদের সাথে। এরপর শুরু হবে নিঃসঙ্গতার রাত। এককিত্বের বিলাসীতা।পাশে এসে ভির করবে হারিয়ে ফেলা প্রিয়জনদের স্মৃতি, ফেলে আসা সময়ের আকিবুকি। রাতের আধারের গভীরতার সাথে সাথে বাড়বে আমার অবাস্তব কল্পনার গভীরতা। ক্রমে হারাতে থাকবো এই জগত থেকে দূরে, অনেক দূরে।সঙ্গি হবে শুধু ঝরে যাওয়া তারার দল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন