somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শহিদুল ইসলাম মৃধা
এশীয়ান এস্ট্রলজার্স কংগ্রেস এবং বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রলজার্স ফেডারেশনের পক্ষে তৎকালীন (১মার্চ ১৯৯২) জাতীয় সংসদে বিরোধীদলীয়নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত ও প্রদত্ত “জ্যোতিষরত্ন” উপাধির সনদপত্র প্রাপ্ত ৪৫ বছরে অভিজ্ঞ।

বৃক্ষই সবচেয়ে নিরহংকারী ও আত্মত্যাগীর উদাহরন !

১৩ ই মার্চ, ২০১২ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ফুলের সুগন্ধ নিই, সৌন্দর্য উপভোগ করি এবং ফলদ্বারা রসনার তৃপ্তি, উদর পূর্তি ও শারীরিক পূষ্টির যোগান পাই । কতক বৃক্ষ থেকে আমরা রোগ-ব্যাধির জন্য তার ফুল, ফল, পত্র, ছাল বা শিকড় থেকে ওষুধ তৈরী করে রোগমুক্ত হই । সকল বৃক্ষ তার শিকড় দ্বারা মাটি থেকে রস সংগ্রহ করে পত্র দ্বারা সূর্যরশ্মি নিয়ে বায়ূমন্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে ক্লোরোফিল উৎপাদন করে বিশুদ্ধ অক্সিজেন নির্গত করে । এই বিশুদ্ধ অক্সিজেন না পেলে মানুষ সহ অন্যান্য সকল শ্বাস-প্রশ্বাস গ্রহনকারী প্রাণীই বেঁচে থাকতোনা । আর কার্বন-ডাই-অক্সাইড আমাদের জীবন হরণকারী বাতাসের উপাদান ।

কতক বৃক্ষের ফুল এবং পত্রও আমাদের আহার্য হিসেবে ব্যবহার করি । বৃক্ষ থেকে আমরা ছায়া পাই, ঝড়-বৃষ্টিতে আমাদের রক্ষা করে । শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীও অনুরূপ উপকৃত হয় বৃক্ষ থেকে । কতক পোকা-মাকড় ও পাখীদের আশ্রয়স্থল এই বৃক্ষ । আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকরে গ্রীনহাউজ এফেক্টের মতো মারাত্মক প্রতিক্রিয়া থেকে অনবরত এই জগতকে নিরবে রক্ষা করে যাচ্ছে বৃক্ষ । মাটির ক্ষয়রোধ করছে এবং ঝড়-জলোচ্ছাসের মতো মারাত্মক বিপর্যয়েও সে নিজের জীবন বিপন্ন করে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করছে ।

একটি বৃক্ষ তার জন্ম থেকে মৃত্যু অবধি শুধু আমাদের উপকারই করছে তা নয়, মৃত্যুর পরও সে আমাদের উপকারে আসছে । আমরা আমাদের বাসস্থান, আসবাবপত্র, অন্যান্য ব্যবহারিক জিনিসপত্র নির্মান করে জীবনকে আরো সাবলীল করার জন্য বিভিন্ন ক্ষেত্রে তার ব্যবহার করছি । এতেই ক্ষ্যান্ত হচ্ছিনা, এমনকি জ্বালানী হিসেবেও তাকে ব্যবহার করছি অবাধে ।

এতকিছুর পরও কিন্তু আমরা বৃক্ষদের প্রতি মোটেও দয়া প্রদর্শন করছিনা । আমরা যখন তখন তার ডাল ভেঙ্গে নিচ্ছি, ছাল ছিলে নিচ্ছি, ফুল ছিঁড়ে নিচ্ছি, ফল পেড়ে নিচ্ছি এমনকি পত্র এবং শিকড়ও বাদ যাচ্ছেনা । আমাদের শত অত্যাচার অনাচার নিরবে সয়ে যাচ্ছে, কোন প্রতিবাদ বা প্রতিরোধ করছেনা । নিজের অবদান বা কৃতিত্ব দাবী করছেনা । এমন নিরহংকারী ও আত্মত্যাগী বন্ধু আর কে আছে ?

বৃক্ষই সবচেয়ে নিরহংকারী ও আত্মত্যাগীর উদাহরন ! অথচ সৃষ্টির সেরা মানুষেরই তা হওয়ার কথা ! আমরা যদি গাছের মতো নিরহংকারী ও আত্মত্যাগী হতে পারতাম ! নিজের জীবন অন্যের জন্য অকাতরে বিলিয়ে দিতে পারতাম ! তবে কতইনা সুন্দর হতো আমাদের এই পৃথিবী !


বিঃদ্রঃ- এই পোস্টটি সেফ হওয়ার পূর্বে প্রকাশ হয়েছিল।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১২ সকাল ১১:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×