somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শহিদুল ইসলাম মৃধা
এশীয়ান এস্ট্রলজার্স কংগ্রেস এবং বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রলজার্স ফেডারেশনের পক্ষে তৎকালীন (১মার্চ ১৯৯২) জাতীয় সংসদে বিরোধীদলীয়নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত ও প্রদত্ত “জ্যোতিষরত্ন” উপাধির সনদপত্র প্রাপ্ত ৪৫ বছরে অভিজ্ঞ।

এস্ট্রলজিতে বিশ্বাস-অবিশ্বাস

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকল মানুষের মধ্যে সকল যোগ্যতা থাকেনা সত্য, কিন্তু কিছু মানুষের মধ্যে কিছু যোগ্যতার বীজ সুপ্ত থাকে যা অনুকুল পরিবেশ পেলে সময়ে তার অঙ্কুর উদ্গম হয়। আর তার সাথে প্রয়োজনীয় জোগান পেলে এবং চেষ্টা থাকলে এক সময় বিরাট মহীরুহে পরিনত হতে পারে। এজন্যই চেষ্টা করে যেতে হবে। জগতে যারা সৌভাগ্যবান তারা চেষ্টা করেই সৌভাগ্য অর্জন করেন বলেই আমরা জানি, কিন্তু আমরা জানিনা তারা যে জন্মগতভাবেই সৌভাগ্যের বীজ বয়ে এনেছেন। আর সেটা জানতে হলে এস্ট্রলজিকে জানতে হবে।

এস্ট্রলজি তথা জ্যোতিষবিদ্যা কারো জন্মসময়, তারিখ ও স্থান সাপেক্ষে গ্রহ-নক্ষত্রাদির ভূ-কেন্দ্রিক অবস্থান (Geo-Centric Position) বিশ্লেষণ করে তার সারা জীবনের সম্ভাবনা সম্পর্কে আগাম ভবিষ্যদ্বানী করতে পারে। যেভাবে আবহাওয়াবিদ আবহাওয়ার পূর্বাভাস কিংবা ডাক্তার রোগীর রোগ সম্পর্কে বলতে পারেন। তারা যেমন কিছু লক্ষ্মণ দেখে পূর্বাভাস দেন জ্যোতিষবিদ্যাও তেমনি গ্রহ-নাক্ষত্রিক অবস্থান দেখে ভবিষ্যদ্বানী করেন। কারো পূর্বাভাস বা ভবিষ্যদ্বানীতেই সুনিশ্চিত করে কিছু বলতে পারেননা, যা বলেন তা শুধুই সম্ভাবনার কথা। কি সুনিশ্চিত তা শুধু স্রষ্টাই জানেন, কোন মানুষের জানার সুযোগ নেই। এমনকি সৃষ্টিজগতের কেউই তা জানতে পারেননা আল্লাহ্ তায়ালা ব্যতিত এ বিশ্বাস প্রতিটি মুসলমানের অবশ্যই রাখতে হবে।

আর প্রকৃতিতে আমরা আরও অনেক কিছু দেখেই তার সম্ভাবনা আঁচ করতে পারি। যেমনি আমরা একটি বীজ দেখেই বলে দিতে পারি- এ বীজ থেকে কি গাছ, কেমন তার ফুল, পত্র ও ফল এবং কখন তার ফলাগম হতে পারে, কেমন তার স্বাদ ইত্যাদি প্রায় সবকিছুই। এমনকি তার আর্থিক সম্ভাবনা অবধি বলতে পারি। আর এটি বলার জন্য আমাদেরকে সাহায্য করে আমাদের অভিজ্ঞতা বা শিক্ষা। যার সে অভিজ্ঞতা বা শিক্ষা নেই সে তা বিশ্বাস বা অবিশ্বাস দুটোই করতে পারে। তাতে তার কোন ভুল বা পাপ হওয়ার কথা নয়। কেউ বিশ্বাস করলে যে ফল হবে, অবিশ্বাস করলেও সেই একই ফল হবে। যেমন একটি বীজ সম্পর্কে দুজন লোক বিশ্বাস বা অবিশ্বাস দুটোই করতে পারে, ফল কিন্তু একই হবে। নাকি ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে ?

যদি ভিন্ন হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে প্রকৃতি আমাদেরকে এই শিক্ষাই দেয় যে আমাদের ভবিষ্যত আমাদের মাঝেই লুকায়িত আছে আমরা কেউ তা খুঁজে নিতে জানি আর কেউ জানিনা। আবার আমাদের মাঝে এমনও কেউ আছেন যারা তা খোঁজ করাটাকেও পাপ বা অপরাধ মনে করে থাকেন। এবার একটু ভেবে দেখুন আপনার কোন দলে থাকা উচিত।

আমার কথা হল যদি বীজ সম্পর্কে ভবিষ্যদ্বাণী পাপ না হয়, যদি আবহাওয়াবিদের পূর্বাভাসে পাপ না হয়, যদি ডাক্তারের রোগীর রোগ সম্পর্কে পূর্বাভাসে পাপ না হয়, তাহলে শুধু জ্যোতিষের উপর পাপ চাপানো কি একপেশে হয়না ? এব্যাপারে সকলকে একটু ভেবে দেখার অনুরোধ করছি। অথচ কোন ধর্ম সম্ভাবনাময় ভবিষ্যদ্বাণীকে পাপ বলেনি, বলে আমাদের দেশের কিছু অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×