চলার পথে কত পদ ধূলি
যাই ফেল রোজ পশ্চাতে ফেলি
নিশ্চুপ প্রকৃতি কত থাকে চেয়ে
ফেলেছি যে পথ আমার ডানে বায়ে।
ভোর থেকে শুরু করে কত মাঝা রাতে
এমনি ব্যস্ত সবাই থাকে পথে পথে
এক জীবনে পেল যতটা বছর
পেলনা খুঁজে একটু অবসর।
চলার সে গতি যখন যাবে থেমে
আপন ধারার মাঝে তিমির যাবে নেমে
ব্যস্ততায় কাটতে সময় আসবেনা আর ভোর
কেউ পাবে খুঁজে পাবে শ্মশান, কেউ পাবে গোর।
তবু ও ভাবতে সে দিনের কথা পাইনা অবসর
ব্যস্ত বড় ব্যস্ত সাবাই সারাটা জীবন ভয়।
(সমাপ্ত)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



