মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণাধীন চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’ শীর্ষস্থানীয় কো-প্রডাকশন মার্কেট এশিয়া প্রজেক্ট মার্কেটের জন্য নির্বাচিত হয়েছে।
‘পিঁপড়াবিদ্যা’ ছবির দৃশ্যে শীনা চৌহান
সোমবার ভ্যারাইটি ও হলিউড রিপোর্টার পত্রিকা খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
এ বছর এশিয়ান প্রজেক্ট মার্কেটে ‘পিঁপড়াবিদ্যা’সহ ৩০টি ছবি নির্বাচিত হয়েছে। এ তালিকায় আরও আছে মহসিন মাখমলবাফের ইংরেজি ভাষায় নির্মিত প্রথম ছবি ‘দ্য প্রেসিডেন্ট’।
এ ছাড়া এশিয়ার শীর্ষ পরিচালকদের মধ্যে রয়েছেন এ বছর কান উৎসবে জুরির দায়িত্ব পালনকারী জাপানি পরিচালক নাওমি কাওয়াসে, ইন্দোনেশিয়ার গারিন নুগরোহ ও এডউইন, দক্ষিণ কোরিয়ার কিম জি উন এবং এ বছর সানডেন্স উৎসব জয়ী ও’মুয়েল
ফারুকী বললেন, “কো-প্রডাকশন মার্কেট হচ্ছে নির্মাণাধীন ছবির নির্বাচিত মার্কেট। এখানে কোনো ছবি দেখানো হয় না। সেলস এজেন্ট, কো-প্রডিউসার ডিস্ট্রিবিউটর এবং ফেস্টিভ্যাল প্রোগ্রামাররা এ মার্কেটে আসেন ছবির সঙ্গে যুক্ত হতে অথবা সামনে কী গুরুত্বপূর্ণ ছবি আসছে সে সম্পর্কে ধারণা পেতে।”
জানা গেছে, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনয়ে ভারতীয় অভিনেত্রী শিনা চৌহান, নূর ইমরান, মুকিত জাকারিয়া, সাব্বির লিখন, মোহিনী মৌ প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


