এফবিসিসিআই-এর নতুন সভাপতি ব্যবসায়ী আনিসুল হককে টেলিভিশনের পর্দায় দেখা গেল। দেখা গেল তিনি আরো কিছু ব্যবসায়ী নেতাকে নিয়ে বাজার পরিদর্শন করছেন। এই ব্যবসায়ীকে কেউ কখনো বাজারে দেখেছেন? কি চমৎকার চমক দিলেন রোজার প্রথম দিন বাজারে এসে। আগে পেছনে সাংবাদিকদের নিয়ে, যাদের খবর দিয়ে আনা হয়েছে, আনিস সাহেব বাজারে জিনিশপত্রের দাম বাড়ছে কিনা তা মনিটর করছেন। এতে করে তার আরেক ধরনের পরিচিতি, প্রচার এবং সুনাম তৈরী হলো হয়তো, তবে দাম কমবে এমন আশা আমার নেই। কোনো নির্বোধ তা করেন না। এই ব্যবসায়ীরা গার্মেন্টসের শ্রমিকদের বেতন দেন না, ঈদের আগে তারা দেনদরবার করছেন শ্রমিকরা বোনাসের দাবিতে আবারো ক্ষিপ্ত হয়ে হামলা করলে যেনো পুলিশ প্রোটেকশন পান তার জন্য। মানুষ ঠকাচ্ছেন, আর মানুষের দুর্দিনে বাজারনে গিয়ে তামাশা দেখাচ্ছেন। কি চমৎকার! এদেশেই সম্ভব এমনটা। খাবার কিনতে না পেরে সংসারের সদস্যদের সামনে অসহায় মানুষ কেমন লাগছে এই তামাশা? আপনারা কি ভুলে গেছেন সেই বিখ্যাত সিন্ডিকেটের কথা যারা টাকা কামিয়ে লাল হয়েছেন আর দারিদ্র্যসীমার নীচে নেমে গেছেন আরো কোটি মানুষ?
আলোচিত ব্লগ
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।