somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা হিসাবে আমি সুখে নেই,

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বিশ্বের  বিবেকবান কোন মুসলিমের সুখে আছি এ কথা টি বলার মতো সৎ সাহস আছে বলে আমার মনে হয়না। ভুলক্রমে যদি কেউ বলেই ফেলে আমি তো সুখেই আছি তবে বুঝে নিতে হবে দৃশ্যপটে লোকটি মানুষ বটে তবে মানবতাহীন আজন্ম  স্বার্থসন্ধানী কিছু সুশিল সমাজের  ঘৃণিত অংশীদার । একজন মুসলমানের জন্য যদি ঐশ্বর্য্য আর প্রাচুর্যের  সমন্বয়ে উৎকণ্ঠাহীন নিরাপদ জীবনের অবস্থান কে সুখের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয় তাহলে হয়তোবা সত্যিই উত্তরাধিকার সূত্রে পাওয়া  কিছু নামধারী মুসলিম শুধু সুখ নয় বরং পরিবার পরিজন আর আদরের  সন্তানদের নিয়ে জীবনের জান্নাতে জীবন উপভোগে মত্ত রহিয়াছে। বিলাস বহুল আয়েসি জীবনে উদ্বৃত্ত  খাদ্য বস্ত্র  আর বাসস্থানের সংকুলানে মগ্ন যারা শুধু মাত্র বেঁচে  থাকার  জন্য ভাত কাপড় আর একটু মাথা গোঁজার ঠায়ের নিমিত্তে জীবনহানির দাঁড়প্রান্তে দাঁড়ানো উদ্বাস্তু নামক কষ্টের ময়দানে এইসব দৃষ্টিহীন মানুষের দৃষ্টি দেওয়ার সময় কই। ইদানীং নিজকে খুব অসহায় মনে হয়। প্রতিনিয়ত বিষন্নতায় ভরে থাকে বুক । বাবা হিসাবে সন্তানের প্রতি দায়িত্বপূর্ণ  সম্পর্কের দায়িত্বে বার বার ভেসে  উঠে ভূমধ্যসাগর তটে সিরিয়ার ছোট্ট  শিশু নিজেরই সন্তান বয়সী মৃত আয়লান আর বেঁচে  থাকা ওর অসহায় বাবার করুণ  মুখচ্ছবি । প্রতিনিয়ত ক্ষতবিক্ষত  হৃদয় নিয়ে যখন ভাবি সিরিয়া আর ফিলিস্তিনের কঙ্কালসার ক্ষুধাতূর নিস্পাপ শিশুদের কথা তখন বাষ্পাচ্ছন্ন দৃষ্টিতে ভেসে উঠে আমারই মতো স্বপ্নবৎ কিছু  বাবার অসহায় করুণ  আর্তনাদ । চিৎকার  করে বলতে  ইচ্ছে হয় বাবা হিসাবে আমি সুখে নেই সুখে নেই। খুব জানতে ইচ্ছে হয় হে মুসলমান বাবা হিসাবে তুমি কি সত্যিই সুখে আছো।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×