শীতের সাত সকালে অফিসে যাবো, একটু তাড়াতাড়িই বাসা থেকে বেড়িয়েছি, তাই পাড়ার চায়ের দোকানে ঢু মারলাম চা খাওয়ার জন্য । সেখানে আগে থেকেই পরিচিত জনা ছয়েক মধ্যবয়স্ক লোক টেবিলে জম্পেশ রাজনৈতিক তর্কে লিপ্ত । আলোচনার বিষয় বস্তু সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সন্দেহ প্রকাশ ।জমে উঠা তর্ক শেষ পর্যন্ত থামলো তিক্ত কথাবার্তার মাধম্যে । দুজন চায়ের দোকান থেকে বেড়িয়ে গেলেন রাগে গজগজ করতে করতে, শেষোক্তি করে গেলেন বসে থাকা চারজনের উদ্দেশ্যে, মানুষ না শালারা আওয়ামী লীগ আর বসে থাকা চারজন স্বমস্বরে চেঁচিয়ে বলতে থাকলেন তোরা শালা রাজাকার । আগে বাসে কিংবা চায়ের দোকানে রাজনৈতিক তর্কের সময় বিএনপি সমর্থক এবং আওয়ামী লীগ সমর্থক প্রায় সমান সংখ্যক করে থাকতেন কিন্তু ৫ই জানুয়ারী নির্বাচনের পর থেকে আওয়ামীলীগের তুলানায় বিএনপি সমর্থক আশংকাজনক ভাবে কমেছে । যাই হউক বাকি চারজন চা খেতে খেতে তাদের নিজেদের মধ্যে আলোচনায় মনোনিবেশ করলো, নিশ্চুপে চা পান করে আমিও দোকান থেকে বের হয়ে গেলাম । প্রিয় পাঠক, এই অভিজ্ঞতা আমার একার না যারা পথেঘাটে চলাফেরা করেন তারা কান খাড়া করলেই এই ধরনের কথাবার্তা শুনতে পান । অফিসের বাসে উঠে মনের মধ্যে খচখচ করতে লাগলো, নিজের মতের সাথে ভিন্নমত পোষন করলেই আমরা একজন আরেক জনকে, মানুষ না আওয়ামী লীগ, রাজাকার বলে গালি দিচ্ছি! কোথায় যাচ্ছি আমরা? এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটুকু বস্তুনিষ্ঠ সঠিক ইতিহাস রেখে যাচ্ছি?
(চলবে....।)
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




