somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাওলানা মাসউদের কয়েকশ’ লোকের কথিত মহাসমাবেশ! : সরকারের এত আয়োজন নিষম্ফল

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীসহ সরকারের নানা সহায়তার পরও গতকাল রাজধানীর মতিঝিলে মাওলানা ফরিদউদ্দিন মাসউদের মহাসসমাবেশে কোনো সাড়া মেলেনি। সকাল ১১টায় শ’দেড়েক লোক নিয়ে শুরু হওয়া সমাবেশে বিকালে সর্বশেষ উপস্থিতি ছিল হাজার খানেক লোক। আওয়ামীপন্থী ও শাহবাগি আলেম হিসেবে পরিচিত মাওলানা মাসউদের এই সমাবেশে উল্লেখযোগ্য কোনো আলেম-ওলামা যোগ দেননি। বেশ কয়েকদিন ধরে ব্যাপক প্রচারণা আর নানা আয়োজন সত্ত্বেও সমাবেশ ফ্লপ হলেও রাজধানীর গুরুত্বপূর্ণ মতিঝিল ও আশপাশ এলাকা দিনভর অবরুদ্ধ করে রাখায় জনদুর্ভোগ ছিল চরমে। রাষ্ট্রীয় শোকদিবস উপেক্ষা করে সমাবেশের নামে ব্যাপকসংখ্যক মাইকের বিকট আওয়াজে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। সমাবেশের মূল আলোচ্য বিষয় ছিল জামায়াত-শিবির নিষিদ্ধসহ নানা বিদ্বেষ। এমনকি সমাবেশে লাখ লাখ ওলামা ও তৌহিদি জনতা জমায়েত হয়েছে বলে কয়েকবার মিথ্যাচার করেন মাওলানা মাসউদ। তিনিসহ অনেকে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফীকে কটাক্ষ এবং নাস্তিক মুরতাদদের উসকে দিয়েছেন বলে অভিযোগ করেছেন। তাছাড়া সমাবেশের কারণে পাশেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কুলখানি অনুষ্ঠান বিঘ্নিত হওয়ারও অভিযোগ ওঠে। সমাবেশের জন্য সারাদেশ থেকে লোক আনতে সরকারের কাছ থেকে ৪-৫ কোটি টাকাও নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিশাল মঞ্চ আর সামনে ব্যাপক জায়গায় ত্রিপল বিছিয়ে সমাবেশের জায়গা প্রস্তুত করা হয়। কিন্তু সকাল ১০টা থেকে ১০-১২ জন লোক মহাসমাবেশের মঞ্চ থেকে জামায়াতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ১১টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও লোকজন উপস্থিত না হওয়ায় মাইকে ঘোষণা করা হয় যে সারাদেশ থেকে তাদের লোকজন বাসে করে ঢাকায় আসছেন। তারা এসে পৌঁছলে জোহরের নামাজের পর মূল সমাবেশ শুরু হবে। ততক্ষণে মাইকে ইসলামি গান আর স্লোগান চলতে থাকে। তবে জোহরের নামাজের পর দুপুর আড়াইটায় যখন মূল বক্তব্য পর্ব শুরু হয় তখনও মঞ্চের সামনে শ’দেড়েক লোক উপস্থিত ছিল। এমনকি ৩টা ৫০ মিনিটে সভাপতির বক্তব্য শুরুর সময়ও এ সংখ্যা দাঁড়ায় শ’পাঁচেক। আর শেষ পর্যায়ে এসে উপস্থিতি ছিল হাজার খানেক। এদের মধ্যে অনেকে ছিল ফরিদউদ্দিনের নিজের ও তার অনুসারী মাদরাসার ছাত্র-শিক্ষক। তাছাড়া উত্সুক কিছু লোক সেখানে এসে জড়ো হয়। B-):((:P
(সুত্র: দৈনিক আমারদেশ)
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×