
তুমি যদি ভেবে থাকো
সুখ, সমৃদ্ধি, সম্মান হেঁটে হেঁটে তোমার সম্মুখে দাঁড়াবে
তবে তুমি ভুলে ডুবে আছো
জীবন কোন অবিশ্বাস্য নাট্য নয়
নিজেকেই তৈরি করতে হয় ভবিষ্যৎ
আজকের কর্ম তোমার আগামীর পথ রচনা করবে।
জীবন সচ্ছ জলের মত
জন্ম থেকে মৃত্যু অবধি বহমান
তোমাকেই ঠিক করতে হবে, তুমি-
বাষ্প হবে নাকি বরফ।
তুমি, বাষ্প হয়ে আকাশের সীমানা অতিক্রম করতে চাও?
নাকি, বরফের মত নিথর পড়ে থাকতে?
তোমার হাতে সময়, তোমার হাতেই তোমার আগামী।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


