somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন লেখকের সন্ধানে, (একজন পাঠকের ভাবনা)।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার প্রিয় কথা সাহিত্যিক।


কে ভাল লেখক? লেখকের লেখাতে কোন বৈশিষ্ট্যগুলি দেখা গেলে তাকে ভাল লেখক হিসাবে আখ্যায়িত করবো। প্রশ্ন দুইটি আপনাকে খুবই ভাবনায় ফেলতে পারে যদি আপনি সত্যি একজন ভাল লেখকের খোঁজ করেন। ভিন্ন চিন্তা, ভিন্ন দৃ‌ষ্টি ভঙ্গির কারণে এই প্রশ্নের উত্তর এক এক জনের কাছে এক এক রকম হতে পারে এবং সেটাই স্বাভাবিক। এই ভিন্ন চিন্তা, ভিন্ন দৃষ্টি যা সাহিত্যকে গতিশীল করে, বৃদ্ধি করে সাহিত্যের সৌন্দর্য। এই ভিন্নতার মাঝেও একজন ভাল লেখক স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য সৃষ্টি করে যা সব ধরনের পাঠকের কাছে লেখকের গ্রহণযোগ্যতা তৈরি করে। একজন চিন্তাশীল লেখক প্রথম যে কাজটি করেন তা হল তার লেখাতে সময়কে ধারণ করে গল্পের প্লট সৃষ্টি করে, বাস্তবিকভাবে সময়কে কখনো ফ্রেমবন্ধী সম্ভব নয়, অথচ সময়কে একজন গুনী লেখক খুব সহজে, নিঁখুতভাবে ধরে রাখে তার প্রতিটি শব্দে, বাক্যে। ঠিক এক শতাব্দী পরে যখন একজন পাঠক লেখকের লেখাটি পড়বেন তখন তার দৃষ্টিতে ভেসে উঠবে আজকের বর্তমান। প্রতিটি শব্দ, বাক্য পাঠে পাঠক উপলব্ধি করবেন এক শতাব্দীর আগের কৃষ্টি কালচারের রুপ, সৌন্দর্য আর সেই সব কৃষ্টি কালচার ধারণ, পালন করা মানুষের প্রাত্যহিক জীবনের গল্প।

মানুষ সমাজবদ্ধ জীব, ভিন্ন বিশ্বাস, ভিন্ন দর্শনের জন্য সমাজে সৃষ্টি হয়েছে নানান বিশ্বাসের নানা জাতি, নানা গোত্র। বর্ণ, ভাষার কারণেও মানুষকে আলাদা বসবাস করতে হয়েছে, এখনো হচ্ছে। তাই সব মানুষের বিশ্বাস এক নয়, আর লেখক যেহেতু একজন মানুষ তাই তার একটি বিশ্বাস থাকবে, একটি ভিন্ন দর্শন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু একজন লেখক যখন কলম ধরবে তখন তার চিন্তা জগৎ থাকবে মুক্ত আকাশের মত বিশলতায় ভরা, তিনি যেহেতু একটি বিশ্বাসের কাছে দায়বদ্ধ তাই তার লেখাতে সেই বিশ্বাসের ছোঁয়া থাকবে এটাই বাস্তবতা তবে তার লেখার ধরন হবে যুক্তির। ভিন্ন চিন্তা, ভিন্ন বিশ্বাসের মানুষের উদ্দেশ্যে কোনরূপ কটু শব্দ, উগ্রতা প্রকাশ হবে না তার সৃ‌ষ্টি গদ্যে, কাব্যে।

একজন লেখকের কলম সহস্র এটমের চেয়ে শক্তিশালী, এই বিশ্বাস একজন লেখককে ধারণ করতে হবে, নভোমন্ডলের পৃথিবী নামক গ্রহের মনুষ্য জীব আর্বিভাব হওয়ার পর থেকেই একদল উশৃঙ্খল মানুষের জন্ম হয়েছে, যুগে যুগে তারা ছিল, বর্তমানে বিরাজমান, এরা সভ্যতার শক্রু, এরা আলোকময় পৃথিবী সৃষ্টির বাঁধা, এরা সমাজের নষ্ট শ্রেণী, এরা সংবদ্ধ শক্তিশালী। একজন লেখককে এদের বিরুদ্ধে কলম ধরতে হবে। তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে দেখিয়ে দিবে তাদের ভুল, সন্ধান দিবে সত্য সভ্যতার, আহবান করবে শৃঙ্খল সমাজের দিকে যেখানে সুর উঠে শান্তি সুখের।

একজন লেখকের লেখার ভাষা হবে সহজ সরল, শব্দ নির্বাচন করার সময় সবার বোধগম্য হয়, বহু অর্থের প্যাঁচে পড়ে পাঠক যেন পাঠে নিরুৎসাহিত না হয় সেদিক সজাগ খেয়াল রাখবে, ঘঠনার বর্ননায় অহেতুক গাম্ভীর্য করার চেষ্টা করবে না, বাক্যে ছান্দিক ভাব রাখার চেষ্টা করবে যা পাঠককে আর্কষন করবে। লেখার শুরুতে পাঠককে এক ধরনের রহস্যে, ভাবনায় ডুবিয়ে দিবে, সেই রহস্যের ভাবনার কিনারা খুঁজতে পাঠক লেখার প্রতিটি শব্দ, বাক্য মগ্ন হয়ে পড়বে, এগুতে বাধ্য হবে সমাপ্তির পাতা পর্যন্ত।

একজন লেখককে 'লেখক' হতে ডজন ডজন পুস্তক রচিতে হয় না, একটি পুস্তকই যথেষ্ট তাকে বাঁচিয়ে রাখতে পাঠকের হৃদয়ে যদি পাঠকের চাহিদা পূরনের সক্ষম হয় পুস্তকটি।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×