somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম লেখা প্রকাশের অনুভূতি।

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি, পাশের এলাকায় এক ওয়াজ মাহফিলে গিয়েছিলাম-বাড়ি ফেরার পথে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য বসা এক দোকান থেকে এক বন্ধুর অনুরোধে একটি উপন্যাস কিনে নিয়ে আছি। উপন্যাসটির নাম ছিল " প্রেমের নাম বেদনা " লেখকের নাম মনে নেই। বইটি পড়ার পর থেকে উপন্যাস পড়ার নেশা ধরে যায়-সেই শুরু তারপর " শরতচন্দ্র" "বঙ্গিমচন্দ্র" "রবীন্দ্রনাথ" "হুমায়ুন আহমেদ" আরও কত লেখকের বই পড়েছি তার হিসাব নেই।

এক সময় নিজের লেখার খুব ইচ্ছে হল-কিন্তু এত বড় লেখার ধৈয্য আমার ছিল না, তাছাড়া গ্রাম থেকে ঢাকায় পত্রিকা অফিসে লেখা পাঠিয়ে আবার দিনের পর দিন পত্রিকার পাতায় লেখা খুঁজা খুবই অসম্বভ ছিল, তাই সেই স্বপ্ন তখন বাদ দিয়েছিলাম।

২০০৫ সালে ০৩রা ডিসেম্বর ঢাকায় এলাম জীবনের তাগিদে, তখন আবার মাথায় এল লেখার কথা, নয়া দিগন্তের বুধবারের রম্য ম্যাগাজিন " থেরাপি " তে লেখা পাঠাতে শুরু করলাম, বুধবার এলে ম্যাগাজিনটি নিয়ে ঝাপিয়ে পড়তাম আমার লেখা খুঁজতে, এপাশ-ওপাশ খুঁজেও আমার লেখার হদিস নেই -বুঝলাম লেখক হওয়া অতটা সহজ নয়, তবে আমি হাল ছাড়িনি-লেখা পাঠাতে থাকি সপ্তাহের পর সপ্তাহ।

অবশেষে এল আমার স্বপ্ন পূরণরের দিন, দিনটি ছিল ৭ই মার্চ ২০০৭ সাল, বুধবার। আমার লেখা দেখে আমি এত খুশি হয়েছিলাম তা আমি হয়তো কখনও ভাষায় প্রকাশ করতে পারব না। এরপর থেকে নিয়মিত আমার লেখা প্রকাশ হত " থেরাপি" ও "অবকাশে"

আমার প্রথম লেখাটির নাম ছিল- "জুতা নিয়ে সাতকাহন"
দুইটি লাইন মনে আছে-
১। জুতা আবিস্কার করেন মি: জুতাই নামের এক আবিস্কারক, তার নাম অনুসারে জুতার নামকরণ করা হয়।
২। জুতা খুশি হয় তখন যখন তাকে দিয়ে মানুষরুপী শয়তানগুলোরে পিটায়।

প্রায় দুই বছর একাধারে লিখি- তারপর আবার আগ্রহ কমে যায়, এখন আবার ইচেছ করে তবে আগের সেই চিন্তা মাথায় আসে না।
তবে ৭ই মার্চ এলে বঙ্গবন্ধুর ভাষণ শুনলে আমার সেই দিনের কথা খুব মনে পড়ে।
( কেউ পড়ে বিরক্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন )

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×