
এই সেই ছবি যে ছবি দেখে অাওয়াম লীগের মনে এক মিনিটের জন্য হলেও ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছিল, কিন্তু মধ্যরাতের রাজনীতি
এক নিমিষেই তা উড়িয়ে দেয়, ২০১৩ সালের ৫ মে'র সেই রাত এখনো অনেক মানুষের মনে ভয় ধরিয়ে দেয়। হেফাজাতের ইমান বাঁচানোর সেই অাহবানে সাড়া দিয়েছিল এদেশের সাধারণ মুসলমান।

এই ছবি নিয়ে বর্তমান বাংলাদেশে তুমুল অালোচনা-সমালোচনা চলছে, গতকাল মধ্যরাতে তা সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে ফেলা হয়েছে, এই মুর্তিটির সরানোর সবচেয়ে জরালো দাবি ছিল হেফাজাত ইসলামের, এক কথায় বলা যায় তাদের দাবির মুখেই সরকার এটা করেছে।
কি বিচিত্র আমাদের দেশের রাজনীতি? ২০১৩ সালের ০৫ মে যাদের তাড়ানোর জন্য পুলিশ বাহিনির সাথে সাথে নিজস্ব পেটুয়া বাহিনী ব্যাবহার করেছিল, আজ তাদের কথায় মূতি সরালো কিন্তু এটা কি আওয়ামলীগ এমনি এমনি করল, আসলে আওয়ামলীগ যা করছে তা আগামী নির্বাচনের ভোটের হিসাব করে করছে।
কিন্তু ২০১৩ সালের ০৫ মে যারা শাপলা চত্বরে যারা এসেছিল সবাই কি হেফাজাতের কথামত ভোট দিবে?
এদেশের অধিকাংশ মুসলিম ধর্মভীরু, তারা সম্মন করে আলেম-ওলামাদের কিন্তু তাদের নিয়ে রাজনীতি করা কতটা যুক্তিযুক্ত।
( আমি ব্যাক্তিগতভাবে এই মূর্তিটি সরানোর পক্ষে )
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




