
আজ রাতে তারাবীহ পড়ার মধ্যে দিয়ে শুরু হবে পবিত্র মাহে রমজান মাসের ইবাদত পর্ব। ইসলাম ধর্ম মতে সবচেয়ে উত্তম মাস হল-রমজান মাস, তাই এই মাসে রয়েছে মুমিনদের জন্য বাড়তি ইবাদাতের সুযোগ। মূলত যারা মুমিন তারাতো সারা বছর নিজেকে সংযত রাখে- লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ থেকে। অশুদ্ধি জীবন মোহ ত্যাগ করেছে - পরকালের আশায়।
কিন্তু আমরা যারা এই মাস এলে মসজিদ পাণে একটু বেশি বেশি যাই, তাদের উচিত নিজেকে এই মাসের পবিত্রতায় ডুবিয়ে সারা বছরের অশুিদ্ধ জীবনের সব ময়লা ধুয়ে শপথ নেওয়া- আর নয় অশুদ্ধি জীবন।
আমরা যারা সাধারন তারা যদি এই শপথ নেই, তাহলে আমাদের ব্যাক্তিজীবন ভরে যাবে- সেীন্দর্য্যে।
আর এদেশের ক্ষমতাবানরা নিজেকে শুদ্ধি করে তাহলে- মুক্তি পাবে ১৭ কোটি মানুষ, হানা-হানি, লুট-পাট থেকে।
তাই এই পবিত্র মাসে আমাদের সবচেয়ে বেশি দোয়া করা উচিত আমাদের রাজনীতিবিদের জন্য, তারা যেন শপথ নেয় এই বলে-
ভাল সাঁজার ভান করিব না,
পকেট ভরতে গরীবের হক লুট করিব না,
ক্ষমতার লোভে খুন করিব না,
লেভাজধারী মুমিন হইব না।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




