
চাউলের দাম আর কত উঠবে? এই প্রশ্নটা মনে হয়, আমার মত অল্প আয়ের সকল মানুষের। গত চার-পাঁচ মাসের আমার ক্রয়কৃত চাউলের ছোট্ট একটা হিসেব দেই, তাহলে সহজে বুঝবেন। আমি যে চাউলটা কিনি তার নাম "নাজির শাইর" গত চার মাস আগে কিনেছিলাম ৫৫ টাকা কেজি, গত মাসে কিনেছিলাম ৬০ টাকা কেজি, গতকাল কিনতে হল ৬৬ টাকা কেজি, গত চার মাসের মধ্যে আমাকে ১১ টাকা কেজি প্রতি বেশি কিনতে হচ্ছে। সব ধরণের চাউলের কম-বেশি দাম বেড়েছে।
সরকারের যুক্তিবিদরা বলছেন- দেশের বিশাল একটা অংশ বন্যায় প্লাবিত হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে,এই জন্য দাম একটু বেড়েছে, যুক্তিটা মানানসই হত যদি দামটা কেজি প্রতি ২-৪ টাকা বাড়ত।
সরকার সারাবছর বলল- আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তাহলে একটা বন্যায় এ অবস্থা হবে কেন?
সরকার এতদিন যে ঢোল-পিটিয়ে বলেছে আমরা খাদ্যের নিরাপত্তা অর্জন করেছি তা আসলে ডাহা একটি মিথ্যা প্রচার।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



