আজ সকালের নাস্তা খেতে হোটেলে ঢুকতেই মনটা খারাপ হয়ে গেল, ঢুকতেই দেখি এক মহিলা তাঁর ছেলের বয়সী এক ছেলের কাছে ইয়াবা বিক্রি করছে। আমি যতটুকু জানি, মহিলার ছেলেটা বেশ ভদ্র, কিন্তু মায়ের কারণে তাকে অনেক সময় হেয় হতে হয়।
আমি প্রায় সন্ধ্যায় এক ছেলের সাথে হালকা আড্ডা দেই-ছেলেটার বাবা মুদি দোকানদার, সর্বদা মাথায় টুপি থাকে, পাঁচ ওয়াক্ত নামায পড়ে, জাকের পার্টির সদস্য (সরর্ষীনা পীর সাহেবের মুরিদ)। লোকটির খারাপ গুন হল-তিনি তাঁর বাসার ভিতর জুয়ার আসর (তাসের জুয়া) বসায়। ছেলেটি অনেক বার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি বরং এই বিষয় কিছু বললে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে।
স্থানীয় ক্ষমতাসীন নেতা, থানার পুলিশ সবাই উপরের দু'জনের ভালভাবে চিনে-ম্যানেজ করেই চলছেন বছরের পর বছর।
ছোট বেলায় বাবা-মা সবসময় বলত কখনও অন্যায় করবা না, যারা বিড়ি খায় তাদের পাশে বসবা না, নানান উপদেশ দিত যা আজও হৃদয়ে ধারণ করে রেখেছি কিন্তু এই সন্তানেরা?
এই সন্তানগুলি যদি মা-বাবার রাস্তায় হাঁটা শুরু করে তাহলে তাদের অপরাধী হওয়ার জন্য দায় কাদের? শুধু কি বাবা-মায়ের নাকি নেতা, প্রশাসন সবার।
" আল্লাহর কাছে প্রার্থনা করি- যেন, কোন সন্তান এমন মা-বাবা না পায়"
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




