একবার এক বড় ভাই বলিয়াছিলেন- ব্লগ হইল জাতির চিন্তাশীল সন্তানদের মিলন মেলা। আমি কথাটি শুনিয়া বড্ড লজ্জা পাইয়াছিলাম কারণ এখানে যে আমার যাওয়া-আসা রহিয়াছে, যাহার মাথায় "গোবর ভরা" (আমার প্রিয় শরৎ স্যার বলিত) সে করিয়া জাতির জন্য দু'কলম লিখিতে পারে?
তবে বড় ভাইয়ের ঐ উক্তি শুনিয়া আমার মনের ভিতর আনন্দের টেউ খেলি নাই,- একথাটি বলিব না, বলিলে বড় মিছে বলা হবে।
যখনি এখানে উঁকি দিতে অাসি, তখনি এক প্রকার ভাললাগার টেউ আমার ভিতর তরঙ্গ করিয়া চলিয়া যায়। তবে ইদানিং তাহাতে বেশ ভাটা পড়িয়াছে কারণ প্রায়শ এখানে "চোর ধরা" পড়িয়াছে বলিয়া স্লোগান উঠে, তাও আবার-লেখা চোর !!
জাতির শ্রেষ্ট চিন্তাশীল সন্তাদের মাঝে-চোর!! ভাবিতে বড্ড কষ্ট হয়।
আমি সেই বড় ভাইকে চোর সংক্রান্ত বিষয় বলিতেই, এক ফালি হাসি দিয়া বলিলেন-
'যে দেশের পুলিশ ছিনতাই করিবার সময় ধরা পড়ে'
'যে দেশে ভোটবিহীন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকিবার অধিকার রাখে'
'যে দেশে সুস্থ বিচারপতিকে ক্যান্সারের রুগী করিয়া ছাড়ে'
'যে দেশের মানুষ নোবেলের সপ্নে ভালাবাসা দেখায়-আশা ভঙ্গে ভালবাসা কমায়'
সেই দেশে এত বড় ফিল্ডে দু' একজন চোর থাকিলে--
বড্ড কি দোষের?
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



