
কি পাপ ছিল জন্মের পূর্বে আমার,
যে জন্ম নিতে হল-রাস্তায়।
মাত্র কিছু কাগজের নোটের জন্য-কেন আমি চিকিৎসাহীন,
অধিকার কি ছিল না আমার?
মায়াবী এই ধরণী দেখিবার আগেই, কেন চলে যেত হল?
জবাব চাই।
কালো চশমার ফ্রেমে-নিষ্ঠুর বদন লুকিয়ে,
"মাল খাওয়া" দুর্গন্ধ ঐ মুখে যখন বলিস-এখানে মানবতার বিচরণ,
তখন আমার সারা দেহ প্রচন্ড উত্তাল হয়ে বলে-ওকে ছঁড়ে ফেল প্রশান্তের বুকে।
ধিক্কার মানুষরুপী তোদের।
তবে; এখানে নয় শেষ-
শেষ বিচারের দিন নালিশ দিব-তোদের কলুষিত আত্নার যেন শাস্তি হয়।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


