একটু টক শো দেখবো আলোচনা সবখানে একটাই, নির্বাচন হবে তো আর হলে ৫ জানুয়ারী মার্কা হবে না তো। নাস্তা বা চা খেতে ঝুপরি দোকানে ঢুকলেও আলোচনা একটাই, যদি বাংলাদেশের খেলা থাকে তাহলে একটু ভিন্ন আলোচনা। বিদেশ থেকে কোন কুটনেতিক এদেশে এলেই পরের দিন সারা দেশের মূল আলোচনা নির্বাচন বিষয় তাদের মনোভাব কি? কি বার্তা দিয়ে গেলেন তিনি, নানান কিস্তা সারাদিন। আর যদি ভারত থেকে কেউ আসে তাহলে তো কথা নেই, মনোভাব আমরা এমন দেখাই যে আমরা ভারতের কোন প্রদেশ আর কেন্দ্রীয় কোন নেতা এসে আমাদের দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছে আমরা তা পালনে সদা প্রস্তুত। ভারত থেকে যদি কোন তরতাজা একখানা গরুও এদেশে আসে আমরা মাইক্রোফোন নিয়ে দেীঁড় দিয়ে যাই, ভাবি নিশ্চই গরুটা নতুন কোন নির্বাচনিক নিদের্শনা নিয়ে এসেছে।
একুশ শতকে সারা বিশ্ব যখন অর্থনৈতিক, প্রযুক্তি, বিশ্ব নেতৃত্ব নিয়ে ক্ষমতাসীন-বিরুধীদল একে অপরের সঙ্গে তুমুল বির্তক করছে, তখন আমরা পড়ে আছি নির্বাচন নিয়ে, তাও যদি নিজেরা সমাধানের চেষ্টা করতাম তাও মন্দের ভাল হত, কিন্তু আমাদের নির্বাচন হবে কি, হবে না, তার জন্য আমরা দিনের পর দিন ভিনদেশীদের পা সাফ করছি, আমরা কেন এত মেরুদন্ডহীন,
কবে ঘুম ভাঙ্গবে আমাদের নেতাদের? মেরুদন্ড সোঁজা করে দাঁড়াবে কবে এরা? কবে এ জাতি অন্যের পা সাফ করা লজ্জা থেকে মুক্তি পাবে?
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


