
সরকার কর্তৃক আগামীকালের প্রস্তুতি বলে দিচ্ছে খালেদা জিয়ার রায়ে সাজা মোটামুটি নিশ্চিত। তবুও বাংলা অভিধানের "যদি" শব্দটা অন্য কিছু ভাবতে বাধ্য করে।
ধরুন, খালেদা জিয়া রায়ে খালাস পেলেন, তাহলে সরকার প্রথমে কি করবে?
ভেবে পাচ্ছেন না? ভেবে না পেলে, তারেক রহমানের এক মামলার কথা একটু মনে করেন যে মামলায় তারেক রহমান খালাস পেয়েছিল, আর সম্ভবত রায়ের পরের দিন বিচারকের বিরুদ্ধে দূর্নীতি তদন্তের ঘোষনা, বিচারী বিচারক পালিয়ে মালয়েশিয়া।
আর একটু ভাবতে পারেন, সিনহার সাহেবের কথা, বিচারী কি না করেনি লীগের জন্য, শুধু নিজেদের অস্তিত্বে রক্ষার জন্য একটা রায় দিয়েছিল যা বিএনপির পক্ষে নয়, জিয়ার একটা সিধান্ত বহাল ছিল, তাতেই তিনি এক ধাক্কাই প্রধান বিচারপতির চেয়ার ছেড়ে প্রবাসী হয়ে গেছেন।
আগামীকাল যদি খালেদা জিয়া খালাস পান, তাহলে কি এই বিচারকের বিরুদ্ধে দূর্নীতি তদন্ত শুরু হবে? তিনি কি পালিয়ে যাবেন অন্যদের মতো?
আওয়ামলীগের জন্ম দেওয়া "ডিজিটাল গনতন্ত্রে" সবকিছুই সম্ভব। জানিনা আগামী কয়েক দিন এ জাতি কি নিয়ে আলোচনা করবে---
খালেদা জিয়ার সাজা নাকি বিচারপতি পালিয়ে সিঙ্গাপুর।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




