
ছবিটি আমাদের সময় থেকে নেওয়া।
বাংলাদেশে এখন সবচেয়ে দামী পেশা হচ্ছে-রাজনীতি, ক্ষমতার অস্ত্র হচ্ছে-রাজনীতি, নিজেকে মুগল সম্রাট বানানোর উপায় হল-রাজনীতি। তাই রাজনীতির দিকে ধাবমান সবাই। ব্যাবসায়ী, ছাত্র-শিক্ষক, লাঠিয়াল বাহিনীসহ----অনেকে।
যেহেতু আওয়ামলীগ এখন ক্ষমতার মসনদে, শুধু ক্ষমতার মসনদে বললে ভুল বলা হবে, তারা এখন এদেশের রাজনীতিতে নিজেদের সুপার পাওয়ার হিসাবে ঘোষণা করছে। তাদের এই সুপার পাওয়ার লাঠিয়াল বাহিনীর মাধ্যমে করলেও তাদের তেমন আক্ষেপ করতে দেখা যায় না। তাই ক্ষমতার লোভীরা ছুটছে রাজনীতিতে বিশেষ করে লীগের দিকে। লোভীরা প্রথমে দলে ঢুকেই টাকার একটা ঝলকানী দেখায় তাতেই দলের টপ টু বটম সবাই মুগ্ধ, দ্রুত বাগিয়ে নিচ্ছে দলের গুরুত্বপূর্ন পদ। এতে করেই প্রকৃত ত্যাগী নেতারা হারিয়ে যাচ্ছে, আর আমরা হারাচ্ছি স্বপ্নময় এক বাংলাদেশের ভবিষ্যৎ।
রাজনীতিকরা যেমন একটি দেশকে ব্যার্থতায় ভরিয়ে দেয়, ঠিক তেমনি রাজনীতিকরাই পারে সমৃদ্ধশালী দেশ গড়ে দিতে। সুন্দর স্বপ্নময় দেশ গড়তে শুধু প্রয়োজন যোগ্য, প্রকৃত রাজনীতিবিদ। যাদের চিন্তায়-মননে শুধু দেশ থাকবে, থাকবে না পকেটভারীর চিন্তা।
প্রতিটি দলকে সজাগ থাকতে হবে যাতে করে সুযোগ সন্ধানীরা দলে ঢুকতে না পারে, অবশ্যই দেশ গনতন্ত্রহীনতাই থাকলে এসকল সুযোগ সন্ধানীরা অবাধে দলে ঢুকার সুযোগ পায় কারণ দল তখন তাদের টাকার কাছে জিম্মি হয়ে পড়ে।
এ দেশের রাজনীতি কাউয়া মুক্ত হোক, গনতন্ত্র গনতন্ত্রের নিয়মে চলুক তবেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে পারব।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



