
ছবি "আমাদের সময়" অনলাইন থেকে।
ওবায়দুল কাদের স্যার বর্তমানে ক্ষমতাসীন আওয়ামলীগের দ্বিতীয় ক্ষমতাধর পদের অধিকারী আপনি, কথিত আছে- ছাত্রলীগ এখন আপনার গ্রুপ নিয়ন্ত্রন করছে। আপনি ফখরুদ্দীন যুগে বির্তকিত হয়েছিলেন ফলে শেখ হাসিনা ক্ষমতায় এসে আপনাকে যখন কোন মন্ত্রীত্ব দিলেন না, তখন আপনি এবং সুরজ্ঞিত বাবু প্রতিদিনি সরকারের বিভিন্ন ব্যার্থতা উচ্চ-কন্ঠে বলতেন। হঠাৎ করে একদিন আপনার দুইজনই মন্ত্রীত্ব পেয়ে গেলেন। জানিনা, শেখ হাসিনা আপনাদের মুখ বন্ধ করতে নাকি অন্য কোন কারণে আপনাদের প্রতি সদয় হয়েছিলেন। শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে ওবায়দুল কাদের স্যার আপনি নতুন করে যাত্রা শুরু করলেন। বাংলাদেশের ফাটাকেষ্ট হয়ে রাতারাতি অনেক মানুষের মন জয় করে নিলেন। উর্দ্ধমূখী থামল সাধারণ সম্পাদক পদে এসে, জানিনা, ভবিষ্যতে সভাপতির পদ পাবেন কিনা?
কিন্তু গত কয়েক বছর আপনার কর্ম-কান্ড কথা-বার্তা ভিলেন ফাটাকেষ্টর মত হয়ে যাচ্ছে, আপনার প্রধান কাজ যে রাস্তা ঠিক-ঠাক রাখা আপনি সেখানে বর্তমানে প্রায় ১০০% ফ্লপ।
এদানিং আপনাকে নিজের দলের চাইতে বিএনপিকে নিয়ে বেশি উপদেশমূলক বক্তব্য শুনা যায়, মাঝে-মধ্যে পাবলিক গলিয়ে ফেলে আপনি আওয়ামীগের সাধারণ সম্পাদক নাকি বিএনপির মহাসচিব। বিএনপিকে বাঁশ দিয়ে খাঁড়া করার জন্য তো জনাব হাসান মাহমুদ আর জনাব কামরুল সাহেব আছেন ( যদিও রাজনীতি অঙ্গনে অনেকে তাদেরকে বেহায়া বলে থাকে)
জানি, জনগনের কাছে আপনাদের না আসলেও চলবে কারণ আপনাদের যে হাফ-ভাব তা দেখে মনে হচ্ছে- আপনারা আবার ফাঁও পাঁচ বছর চাচ্ছেন। তবুও বলব শুধু বিএনপি বিএনপি বাদ দিয়ে নিজের দায়িত্ব একটু যত্ন নিন, জাতির পথ চলায় শান্তি দিন।
আপনাদের উন্নয়ন এখন মহা-সড়কে, প্লিজ একটু মূল সড়কে আসেন, উন্নয়ন শব্দটি বাদ দিয়ে, আর বাস্তবতা দেখে তারপর ঠিক করুন রাস্তার ক্ষেত্রে উন্নয়নের কি শব্দ ব্যাবহার করা যায়।
আমার আগের একটি লেখা ছিল রাস্তা নিয়ে, সেখানে আমি একটি পুরাতন ছবি দিয়ে ছিলাম তাই দেখে একজন মন্তব্য করেছিল, পুরাতন ছবি দিয়ে হিট হতে চাচ্ছেন, তাঁর জন্য এই টাটকা নিউজ ও ছবি।
মূল নিউজের লিংক: মহাসড়কে আরও ভোগান্তির শঙ্কা
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



