
প্রথমে ঢাকার দক্ষিনের মেয়র সাইদ খোকন এর মেয়র নির্বাচলকালীন একটি বক্তব্য উল্লেখ করছি-" তিনি বলেন-আগামী নির্বাচনে (মেয়র নির্বাচন) আমি ভোট চাইতে আসব না, মানুষ উন্নয়ন দেখেই আমাদের নির্বাচন করবে" ( মূল বক্তব্য এরকম ছিল, লেখার ক্ষেত্রে এদিক-ওদিক হতে পারে)।
যদি বেঁচে থাকি, আর সাঈদ খোকন যদি নির্বাচনের সুযোগ পায়, তাহলে দেখব- উনি উনার কথা রাখেন কিনা।
বিএনপির আমলে উন্নয়ন ছিল- "গলির পথে" বর্তমান সরকার তা টেনে-হিঁছড়ে প্রথমে "সড়কে" তারপর "মহা-সড়কে" উঠিয়েছে। বর্তমান দেশ উন্নয়নের মহা-সড়কে। বাস্তবে কতটুকু হয়েছে তা নিয়ে তর্ক করলে, তর্কের শেষ হবে না। তবে রাস্তার সাইডে বিল-বোর্ডে উন্নয়নের চিত্র দেখে মনে বিশাল প্রশান্তি আসে, যাক দেশে কত উন্নয়ন। তবে এখানেও বিশাল একখানা সমস্যা, এই উন্নয়ন চিত্র শুধু মাত্র আমরা যারা শহরে রাস্তায় চলা-ফেরা করি তারাই দেখতে পাই, দেশের অধিকাংশ জনগোষ্ঠি বাস গ্রামে অথচ সেই গ্রামের লোকজন উন্নয়নের চিত্র দেখতে পারছে না এতে আমাদের প্রধানমন্ত্রী অনেক কষ্ট পেয়েছেন তাই উনি আজকের জনসভায় বলেছেন- "গ্রামগঞ্জের মানুষের কাছে উন্নয়নের কথা জানাতে হবে" " আমাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে"
প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে-
ডিজিটাল দেশে আলাদাভাবে কেন গ্রামের মানুষকে উন্নয়ন চিত্র দেখাতে হবে?
গ্রামে মানুষ এখনো উন্নয়ন কি বুঝে না?
তারা কি উন্নয়ন স্ব-চক্ষে দেখছে না?
কেন অযথা টাকা খরচ করে তাদের বিল-বোর্ড উন্নয়ন দেখাতে হবে। আপনারা উন্নয়ন করুন আর বছর শেষে একটি ফেয়ার নির্বাচন দিন- এ দেশের জনগন সিল মেরে বলে দিবে- উন্নয়ন কোথায়? বিল-বোর্ডে নাকি বাস্তবে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



